‘খুব শিগগিরই’ পুতিনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন, তিনি খুব শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। তার বিশ্বাস, পুতিন সত্যিই ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, কোনও সময় নির্ধারণ করা হয়নি, তবে এটি খুব শিগগিরই হতে পারে।

ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আসন্ন উচ্চপর্যায়ের আলোচনা নিয়ে খুব বেশি প্রত্যাশার কথা বলেননি।

রুবিওর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল সৌদি আরবের রাজধানীতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে।  

এয়ার ফোর্স ওয়ানে একটি ফ্লাইটের পর সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, তার দল রুশ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ ও কঠোর আলোচনা করছে। প্রতিনিধিদলে মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফও রয়েছেন। তিনি সম্প্রতি প্রায় তিন ঘণ্টা ধরে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বলে ট্রাম্প জানান।

পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি যুদ্ধ বন্ধ করতে চান।

পুতিন কি পুরো ইউক্রেন দখল করতে চান—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটাই ছিল তার কাছে আমার প্রশ্ন। যদি তিনি এগিয়ে যান... তাহলে তা আমার জন্য বড় সমস্যা তৈরি করবে।

ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি এটি শেষ করতে চান এবং তারা উভয়েই দ্রুত এটি শেষ করতে চান। জেলেনস্কিও এটি শেষ করতে চান।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার বলেছেন, তার বিশ্বাস, ট্রাম্প ন্যাটোর প্রতি মার্কিন সমর্থন কমিয়ে দিলে রাশিয়া দুর্বল ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ চালানোর প্রস্তুতি নেবে।

জেলেনস্কির এই মন্তব্যকে ট্রাম্প খারিজ দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ইউক্রেনীয় নেতার বার্তা নিয়ে তিনি একটুও চিন্তিত নন।

রিপাবলিকান ট্রাম্প বারবার জোর দিয়েছেন, তিনি হোয়াইট হাউজে ফিরলে এক দিনেই ইউক্রেন সংঘাত শেষ করবেন। তবে রুবিও জোর দিয়ে বলেছেন, এত দীর্ঘস্থায়ী, রক্তক্ষয়ী ও জটিল সংঘাত সমাধান করা সহজ হবে না।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন শীর্ষ কূটনীতিক বলেন, শান্তির দিকে যাত্রা এক বৈঠকের বিষয় নয়।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী