ইউক্রেন ইস্যুতে মার্কিন-রাশিয়া আলোচনা চলবে: রুশ আলোচক 

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ১৭:৩৩আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৭:৩৩

রাশিয়ার এক আলোচক বলেছেন, ইউক্রেন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর ‘সহায়ক’ আলোচনা অব্যাহত থাকবে এবং এতে জাতিসংঘ ও অন্যান্য দেশকে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। মঙ্গলবার (২৫ মার্চ) রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার আলোচক গ্রিগরি কারাসিন এই মন্তব্য করেছেন।

গ্রিগরি কারাসিন বলেন, ‘আমরা সব বিষয়ে কথা বলেছি। এটি ছিল তীব্র এক আলোচনা, সহজ ছিল না, তবে আমাদের ও মার্কিনিদের জন্য খুবই উপযোগী। অনেক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

কারাসিন বলেন, নিশ্চিতভাবেই সব বিষয়ে সমাধানে পৌঁছানো বা সব পয়েন্টে একমত হওয়া থেকে আমরা অনেক দূরে। তবে মনে হচ্ছে, এ ধরনের আলোচনা খুবই সময়োপযোগী।

তিনি আরও বলেন, আমরা এ আলোচনা চালিয়ে যাব, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও কয়েকটি দেশ এতে যুক্ত হতে পারে।

এক সূত্রের বরাতে তাস জানিয়েছিল, আলোচনা নিয়ে একটি যৌথ বিবৃতি মঙ্গলবার প্রকাশ করা হবে। 

এদিকে, ইউক্রেনের আলোচক দল রিয়াদে আরও একদিন অবস্থান করছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার জন্য। ইউক্রেনীয় প্রতিনিধিদলের এক সূত্র এ তথ্য জানিয়েছে। এছাড়া এএফপির কাছে আরেক সূত্র জানিয়েছে, দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে—যা অগ্রগতির ইঙ্গিত দিতে পারে। 

সোমবার সৌদি আরবের একটি বিলাসবহুল হোটেলে ১২ ঘণ্টাব্যাপী আলোচনা করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন বছর ধরে চলা এ যুদ্ধ দ্রুত সমাপ্তির জন্য চাপ দিচ্ছেন এবং সৌদি রাজধানীতে সর্বশেষ এ আলোচনা যুদ্ধবিরতির পথ প্রশস্ত করবে বলে আশা করছেন।

সূত্র: এএফপি

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী