শর্ত পূরণ হলে কার্যকর হবে কৃষ্ণসাগর নিরাপত্তা চুক্তি: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ১৯:১৮আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৯:১৮

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কৃষ্ণসাগরীয় নৌ-নিরাপত্তা চুক্তি কার্যকর করতে কয়েকটি শর্ত পূরণ করা প্রয়োজন। একই সঙ্গে রাশিয়া বুধবার (২৬ মার্চ) অভিযোগ করেছে, পূর্ববর্তী চুক্তিতে মস্কোর প্রয়োজনীয়তাগুলো উপেক্ষিত হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে পৃথক দুটি চুক্তি করেছে। এতে কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি এবং জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছে উভয় পক্ষ। ওয়াশিংটন এসময় মস্কোর ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করবে বলেও জানিয়েছে। 

যদিও রাশিয়ার খাদ্য ও সারের রফতানির ওপর সরাসরি পশ্চিমা নিষেধাজ্ঞা নেই। তবে মস্কো দাবি করছে যে, অর্থপ্রদান, সরবরাহব্যবস্থা ও বিমা সংক্রান্ত বিধিনিষেধ তাদের রফতানিতে বাধা সৃষ্টি করছে। রাশিয়া চায়, তাদের রাষ্ট্রীয় কৃষি ব্যাংক রসসেলখোজব্যাংককে আবারো আন্তর্জাতিক অর্থপ্রদান পদ্ধতি সুইফ্টের সঙ্গে সংযুক্ত করা হোক। এই বিষয়সহ অন্যান্য শর্ত পূরণের জন্য ইউরোপীয় দেশগুলোর সম্মতির প্রয়োজন হতে পারে। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, কৃষ্ণসাগর শস্য উদ্যোগটি কার্যকর হবে যখন কিছু শর্ত পূরণ করা হবে। এগুলো সেই একই শর্ত যা আগের কৃষ্ণসাগর উদ্যোগে অন্তর্ভুক্ত ছিল...ওই সময় রাশিয়া সংক্রান্ত শর্তগুলো ছাড়া বাকি সব পূরণ করা হয়েছিল। তাই এবার অবশ্যই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং আমরা আমেরিকানদের সঙ্গে কাজ চালিয়ে যাব।

২০২২ সালে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় সম্পাদিত চুক্তি থেকে ২০২৩ সালে সরে আসে রাশিয়া। মস্কোর অভিযোগ, চুক্তির শর্তানুযায়ী তাদের খাদ্য ও সারের রফতানিতে বাধাগুলো দূর করা হয়নি। 

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের