নতুন সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনের মিত্র দেশগুলোর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১৭:০৪আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৭:০৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ফ্রান্স ২ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার প্যারিসে প্রায় ৩০ নেতার উপস্থিতিতে ইউক্রেনের অবস্থান শক্তিশালীকরণ এবং রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু হলে তাদের ভূমিকা কী হতে পারে—সেই বিষয়ে আলোচনা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর তৃতীয় শীর্ষ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ন্যাটো মহাসচিব মার্ক রুটে, পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ অংশ নেন।

গত সপ্তাহে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। তবে রাশিয়া কৃষ্ণসাগর ও জ্বালানি খাতে যুদ্ধবিরতি বাস্তবায়নে নতুন শর্ত যুক্ত করেছে। অনেক ইউরোপীয় দেশ মনে করছে, শান্তি চুক্তি এখনও দূরের বিষয়। 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া এই বৈঠকের প্রধান লক্ষ্য। রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় এই সহায়তা অব্যাহত রাখতে হবে।’ তিনি ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও বিমান প্রতিরক্ষা সরঞ্জামসহ ২ বিলিয়ন ইউরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেন। জেলেনস্কি জানান, অন্যান্য দেশও শিগগিরই নতুন সহায়তা ঘোষণা করতে পারে। 

এই সম্মেলনের মাধ্যমে ইউরোপীয় দেশগুলো যুদ্ধবিরতি আলোচনায় ভূমিকা রাখতে চায়। যদিও যুক্তরাষ্ট্র এই বৈঠকে অংশ নেয়নি, তবে ফ্রান্স জানিয়েছে, বৈঠকের ফলাফল ওয়াশিংটনের সঙ্গে শেয়ার করা হবে। 

গত সপ্তাহে সৌদি আরবের আলোচনায় সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে সীমিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা হয়েছিল। এবারের বৈঠকেও ইউক্রেনকে সামরিকভাবে শক্তিশালী করে ভবিষ্যৎ হামলা প্রতিরোধের উপায় খুঁজে বের করা হবে। 

ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে ইউক্রেনের জন্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে। তবে রাজনৈতিক ও লজিস্টিক সীমাবদ্ধতার কারণে সেনা পাঠানোর বদলে বিকল্প উপায় বিবেচনা করা হচ্ছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার বিরোধিতা করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। 

বৈঠকের একটি খসড়া দলিলে ইউক্রেনে ‘রিঅ্যাশিউরেন্স ফোর্স’ মোতায়েনের পরিকল্পনার কথা বলা হয়েছে। এই বাহিনী যুদ্ধে অংশ না নিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে এবং রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন প্রতিরোধ করবে। ম্যাক্রোঁ বলেন, ‘ইউক্রেনকে স্থায়ী শান্তির দিকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।’ 

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এই ধরনের বাহিনী মোতায়েনের বিরোধিতা করে বলেন, ‘জাতিসংঘের মিশন ছাড়া ইউক্রেনে সেনা পাঠানো হবে না।’ 

অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন যে, ফ্রান্স ও ব্রিটেন শান্তিরক্ষা মিশনের নামে ইউক্রেনে ‘সামরিক হস্তক্ষেপের’ পরিকল্পনা করছে, যা রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষ ডেকে আনতে পারে।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী