ইস্টারের যুদ্ধবিরতি লঙ্ঘন, পাল্টাপাল্টি দোষারোপ রাশিয়া ও ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ১৮:৩২আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৮:৩২

রাশিয়া ও ইউক্রেন একদিনের ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দায়ী করেছে। এ যুদ্ধবিরতি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় দুই পক্ষই হামলার অভিযোগ তুলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার রাত্রি থেকে রবিবার মধ্যরাত (মস্কো সময়) পর্যন্ত ফ্রন্টলাইনে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া বাহ্যিকভাবে যুদ্ধবিরতি মানার ভান করলেও বাস্তবে শত শত কামানের গোলা নিক্ষেপ করেছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, শনিবার মধ্যরাত থেকে রবিবারদুপুর পর্যন্ত রাশিয়া ২৬টি আক্রমণ চালিয়েছে। হয় পুতিন তার সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন, অথবা রাশিয়া প্রকৃত শান্তি চায় না—তারা কেবল ইতিবাচক প্রচারের জন্যই এমন ঘোষণা দেয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা দাবি করে বলেছে, ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ১ হাজার বারেরও বেশি। তাদের অভিযোগ, ইউক্রেনীয় বাহিনী রুশ অবস্থানে ৪৪৪ বার গুলি ছুড়েছে এবং ৯০০-রও বেশি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ক্রিমিয়া ও ব্রায়ানস্ক, কুরস্ক এবং বেলগোরোদ অঞ্চলেও আঘাত হানা হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, এর ফলে বেসামরিক নাগরিকের মৃত্যু ও আহত হওয়ার পাশাপাশি অবকাঠামোগত ক্ষতিও হয়েছে।

তবে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, ফ্রন্টলাইনে যুদ্ধের মাত্রা কিছুটা কমেছে। রাশিয়ার কয়েকজন সামরিক ব্লগারও একই পর্যবেক্ষণের কথা জানিয়েছেন।

রয়টার্স তাৎক্ষণিকভাবে যুদ্ধক্ষেত্রের এসব দাবি যাচাই করতে পারেনি।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের