ফ্রান্সে এয়ারশোতে ইসরায়েলি অস্ত্র প্রদর্শনী বন্ধ, ক্ষুব্ধ তেলআবিব

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৭:৩১আপডেট : ১৬ জুন ২০২৫, ১৭:৩১

ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক এয়ারশোতে চারটি প্রধান ইসরায়েলি অস্ত্রপ্রদর্শনীর স্টল বন্ধ করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফরাসি নিরাপত্তা সংস্থার নির্দেশনা অমান্য করে ইসরায়েলি কোম্পানিগুলো কাইনেটিক বা হামলাযোগ্য অস্ত্রসজ্জা প্রদর্শন করে। এরপরই ফরাসি কর্তৃপক্ষ চারটি স্টল বন্ধ করার নির্দেশ দেয়।

প্যারিস এয়ারশোর আয়োজক সংস্থা জিফাসের একজন মুখপাত্র জানান, কিছু স্টল বন্ধ করা হয়েছে। তবে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্টল ও আরও তিনটি ছোট স্টল খোলা রয়েছে। এগুলোতে প্রদর্শনের জন্য কোনও অস্ত্র ছিল না।

ফ্রান্স ও ইসরায়েল ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক মাসগুলোতে গাজা যুদ্ধ নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে। ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একদিকে যেমন ইরানকে মধ্যপ্রাচ্য অস্থিরতার জন্য দায়ী করেন, অন্যদিকে ইসরায়েলকেও সংযম দেখানোর আহ্বান জানান।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা স্টল থেকে কিছু অস্ত্র সরিয়ে ফেলার নির্দেশনা প্রত্যাখ্যান করেছে। এরপর আয়োজকরা রাতের আঁধারে কালো দেয়াল তুলে ইসরায়েলি স্টলগুলোকে অন্যান্য দেশের স্টল থেকে আলাদা করে দেয়।

ইসরায়েলি মন্ত্রণালয়ের ভাষায়, এই নজিরবিহীন ও নিন্দনীয় সিদ্ধান্ত রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থপ্রণোদিত। ফরাসিরা রাজনৈতিক অজুহাতে ইসরায়েলি আক্রমণাত্মক অস্ত্রকে আন্তর্জাতিক প্রদর্শনী থেকে বাদ দিচ্ছে। এসব অস্ত্র ফরাসি অস্ত্রশিল্পের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী