ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে অগ্রগতির আশা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৫, ১৬:৫৪আপডেট : ২৬ জুন ২০২৫, ১৬:৫৪

যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার আশা এখনও ছাড়েনি তুরস্ক। রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যে কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেওয়া হয়েছিল, সেই কর্মসূচিতে পুনরায় যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (২৬ জুন) দ্য হেগ-এ অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের এমন আশার কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের এরদোয়ান আরও বলেন, তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে। বৈঠকে এই বিষয়ে আলোচনার পর তিনি অগ্রগতির আশা করছেন।

তিনি বলেন, ‘আমরা এফ-৩৫ থেকে সরে আসিনি। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কর্মসূচিতে ফিরে আসার অভিপ্রায় নিয়ে আলোচনা করছি।’ 

‘আমরা এই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প সঙ্গে আমাদের বৈঠকে আলোচনা করেছি। এখন প্রযুক্তিগত পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। ইনশাআল্লাহ, আমরা অগ্রগতি অর্জন করব।’

রাশিয়ান এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে ২০২০ সালে যুক্তরাষ্ট্র তাদের ন্যাটো মিত্র আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একইসঙ্গে এফ-৩৫ কর্মসূচি থেকেও বাদ দেয়। অথচ তুরস্ক ছিল একটি ক্রেতা ও নির্মাতা দেশ। তুরস্ক বারবার বলেছে, তাদেরকে বাদ দেওয়া অন্যায় ছিল। তারা পুনরায় অন্তর্ভুক্তি বা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের