রুশ হুমকি মোকাবিলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন ন্যাটোর: মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৫, ২২:১২আপডেট : ১১ জুলাই ২০২৫, ২২:১২

রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউরোপে ন্যাটোর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বাড়ানো জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন একজন শীর্ষ মার্কিন জেনারেল। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা এই অস্ত্রের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে বলে উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল জন র‍্যাফার্টি এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার বর্তমান সামরিক বাহিনী ইউক্রেন যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় বহুগুণ শক্তিশালী ও সুসজ্জিত। প্রতিরোধ গড়ে তুলতে ন্যাটোর হাতে অধিক সংখ্যক ও আধুনিক ক্ষেপণাস্ত্র থাকা এখন সময়ের দাবি।

তার মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের সরবরাহ ও রণকৌশল ভেঙে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউক্রেনের যুদ্ধই এর জ্বলন্ত উদাহরণ।

রাশিয়া যখন নিজ দেশে ব্যাপকহারে এসব অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে, তখন ইউরোপের নিরাপত্তার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অপরিহার্য হয়ে উঠছে। তবে এখনও এই সক্ষমতার বড় একটি অংশের যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্র।

ন্যাটো জোটের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রসঙ্গে র‍্যাফার্টি বলেন, যুক্তরাষ্ট্র এখনও ইউরোপে ন্যাটোর ক্ষেপণাস্ত্র শক্তির মূল জোগানদাতা। ইউরোপের দেশগুলোকে অবশ্যই তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে।

এই পরিস্থিতিতে ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে আলোচনাও চলছে। যদিও বিষয়টি নিয়ে রাশিয়া ইতোমধ্যে প্রকাশ্য আপত্তি জানিয়েছে।

তবে ইউরোপীয় দেশগুলোও নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের