এরদোয়ানের সমালোচনা

তুর্কি সাংবাদিকের ন্যূনতম ৫ বছর কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ২০:৩৩আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২০:৩৩

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সম্পর্কে মন্তব্য করায় সাংবাদিক ফাতিহ আলতাইলি’র বিরুদ্ধে ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড চেয়ে অভিযোগপত্র প্রস্তুত করেছে দেশটির সরকারি কৌঁসুলিরা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি বৃহস্পতিবার (১৭ জুলাই) জানিয়েছে, গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এরদোয়ান সম্পর্কে একটি জনমত জরিপ নিয়ে মন্তব্য করার কারণে তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আলতাইলির ইউটিউবে ১৫ লাখের বেশি সাবস্ক্রাইবার আছে। তিনি তুরস্কে বেশ জনপ্রিয়। তিনি যে জরিপ করেছিলেন, সেখানে দেখা গেছে, বেশিরভাগ তুর্কি নাগরিক আজীবন এরদোয়ানের শাসন চান না। এই জরিপের কারণেই তাকে গ্রেফতার করে বিচারাধীন অবস্থায় কারাগারে পাঠানো হয়।

আটকের আগে আদালতে দেওয়া এক বিবৃতিতে আলতাইলি অভিযোগ অস্বীকার করে বলেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার বক্তব্য একটি ইতিহাসভিত্তিক আখ্যান ও বক্তৃতার অংশ ছিল।

ওই ভিডিওতে আলতাইলি অটোমান সাম্রাজ্যের ইতিহাস উল্লেখ করে বলেন, তুর্কিরা অতীতে এমন শাসকদের হত্যা বা ডুবিয়ে মেরে ফেলেছে- যাদের তারা আর ক্ষমতায় দেখতে চায়নি। এ মন্তব্যে এরদোয়ানের উপদেষ্টা ওকতায় সারাল তীব্র প্রতিক্রিয়া জানান এবং এক্সে লেখেন, আলতাইলির ‘পানি এখন ফুটছে।’

টিআরটি জানায়, অভিযোগপত্রে আলতাইলির বিরুদ্ধে ‘রাষ্ট্রপতিকে হুমকি দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

আলতাইলির এই গ্রেফতার এমন একসময় ঘটেছে, যখন গত কয়েক মাসে তুরস্কে বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চলছে। এর অংশ হিসেবে মার্চ মাসে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকেও গ্রেফতার করা হয়েছিল।

/এস/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের