মস্কো’র বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় চরম বিশৃঙ্খলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১৪:০৫আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৪:০৫

রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার (২১ জুলাই) চালানো হামলায় বিশেষ করে মস্কো বিমানবন্দরগুলোতে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। রুশ গণমাধ্যম জানিয়েছে, হাজার হাজার যাত্রী দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন অথবা ফ্লাইট বাতিল বা বিলম্বের কারণে মেঝেতে ঘুমাচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার যাত্রী পরিবহনের দিক থেকে সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর শেরেমেতিয়েভোর ভিতরের ভিডিওতে দেখা যায়, যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এবং অনেকে মেঝেতে ঘুমিয়ে পড়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি ১১৭টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ৩০টি ছিল মস্কো অঞ্চলে। এর আগের দিনও তারা ১৭২টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ৩০টি ছিল মস্কো অঞ্চলের।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রোসাভিয়াটসিয়া, রাতারাতি মস্কোর প্রধান বিমানবন্দরগুলো — শেরেমেতিয়েভো, ভনুকোভো, ডোমোদেদোভো এবং ঝুকোভস্কি — তে স্বল্প সময়ের জন্য ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।

ফ্লাইট বাতিলের কারণে রাশিয়ার দূরপ্রাচ্যে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন। অন্যদিকে সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো ফেরার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম।

মস্কো ও আশেপাশের অঞ্চলে অন্তত ২ কোটি ১৫ লাখ মানুষের বসবাস।

/এস/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী