ইউক্রেনে দুর্নীতিবিরোধী সংস্থার ক্ষমতা খর্বের বিল পাসে ক্ষোভ, ইইউ’র উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ১৯:১৪আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৯:১৪

দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর স্বাধীনতা কমিয়ে একটি বিল পাস করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সমালোচকরা একে ইউক্রেনের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করছেন। এ ঘটনার পর দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে এবং পশ্চিমা মিত্রদের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বুধবার পাস হওয়া নতুন আইনে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তথা অ্যাটর্নি জেনারেলকে ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো (নাবু) ও স্পেশালাইজড অ্যান্টি-করাপশন প্রসিকিউটরস অফিস (স্যাপ)-এর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। সমালোচকদের মতে, এই নিয়ন্ত্রণ সংস্থাগুলোর স্বচ্ছতা ও কার্যকারিতা নষ্ট করবে।

আইনটি পাস হওয়ার পর কিয়েভে শত শত মানুষ জড়ো হয়ে প্রেসিডেন্টের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। রাশিয়ার সর্বাত্মক আক্রমণ শুরুর পর এটাই ছিল দেশটিতে সবচেয়ে বড় সরকারবিরোধী সমাবেশ। লভিভ, ডিনিপ্রো ও ওডেসা শহরেও বিক্ষোভ হয়েছে। এক বিক্ষোভকারীর পোস্টারে লেখা ছিল, ‘আমরা স্বৈরশাসন নয়, ইউরোপকে বেছে নিয়েছি’।

জেলেনস্কি তার এক ভাষণে দাবি করেছেন, সংস্থাগুলো কাজ চালিয়ে যাবে, তবে তাদের রুশ প্রভাব থেকে মুক্ত করতে হবে। তিনি আরও বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ দুর্নীতির মামলা বছরের পর বছর ঝুলে আছে, যার কোনও যৌক্তিক ব্যাখ্যা নেই। অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করবেন, কেউ যেন আইনের ঊর্ধ্বে না থাকে।

তবে সমালোচকরা বলছেন, নতুন আইন নাবু ও স্যাপের স্বাধীনতা হরণ করছে এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথে ইউক্রেনকে পেছনে ফেলে দেবে। ইউরোপীয় কমিশনের মুখপাত্র গিয়োম মের্সিয়ার বলেন, ইউক্রেনে স্বচ্ছতা, বিচার সংস্কার এবং গণতান্ত্রিক শাসনের উন্নতি ছাড়া আমাদের আর্থিক সহায়তা টেকসই নয়।

ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণ কমিশনার মার্তা কোস টুইটে লিখেছেন, নাবুর স্বাধীনতা রক্ষার গুরুত্বপূর্ণ সুরক্ষাগুলো তুলে দেওয়া খুবই দুঃখজনক পদক্ষেপ। নাবু ও স্যাপ ইউক্রেনের ইইউ যাত্রার জন্য অপরিহার্য।

এদিকে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী তারাস কাঞ্চকা দাবি করেছেন, মূল কার্যক্রমগুলো অপরিবর্তিত থাকবে এবং দুর্নীতিবিরোধী অবস্থানে আপস হবে না।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এই পদক্ষেপকে ‘ইউক্রেনের জন্য একটি খারাপ দিন’ বলে উল্লেখ করেছেন।

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি