শান্তি আলোচনা শেষ হতেই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১২:৩৫আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১২:৩৫

তুরস্কের ইস্তাম্বুলে সর্বশেষ শান্তি আলোচনার পরপরই ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ভোরে এসব হামলার খবর জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ। তিন বছর ছয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মাঝেই এমন হামলা শান্তির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণ সাগর উপকূলে একজন নিহত ও একজন আহত হন। হামলায় একটি তেল মজুদকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

রাশিয়াও পাল্টা ওডেসা বন্দরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এতে শহরের বহু আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ও আগুন ধরে যায়।

রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সোচির কাছে অ্যাডলারে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক নারী নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় সিরিয়াস জেলার প্রশাসন জানিয়েছে, এক ড্রোন হামলায় একটি তেল সংরক্ষণ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত জানানো হয়নি।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (রোসাভিয়াটসিয়া) জানিয়েছে, এ ঘটনার পর সোচি বিমানবন্দরের কার্যক্রম চার ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়।

ইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, একাধিক ড্রোন হামলায় একটি বহুতল ভবনের দুটি তলা আগুনে পুড়ে যায়। একটি পেট্রোল পাম্প, ছোট দোকান এবং একটি দোতলা বাসার ছাদে আগুন লাগে।

কিপার বলেন, ওডেসার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত ঐতিহাসিক কেন্দ্র এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও নিরূপণ করা যায়নি বলে জানান তিনি।

এর কয়েক ঘণ্টা আগেই তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার একটি সংক্ষিপ্ত রাউন্ড অনুষ্ঠিত হয়। আলোচনায় যুদ্ধবিরতি এবং দুই দেশের নেতাদের সম্ভাব্য বৈঠক নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। তবে বন্দি বিনিময় বিষয়ে কিছু আলোচনা হয়েছে বলে জানা গেছে।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী