তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, একজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ০৯:১০আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৯:১৭

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিনদিরগিতে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। রবিবার (১০ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ভয়াবহ এ ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। এতে ২৯ জন আহত এবং ১৬টি ভবন ধসে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএড জানায়, স্থানীয় সময় রবিবার রাত ৭টা ৫৩ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এতে দেশের বৃহত্তম শহর ইস্তাম্বুলসহ একাধিক প্রদেশে কম্পন অনুভূত হয়।

ইয়েরলিকায়া বলেন, জরুরি উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে একজন ৮১ বছর বয়সী ব্যক্তিকে উদ্ধার করার পর তিনি মারা যান।

তিনি আরও জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে। আর কোনও গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।

তবে সিনদিরগি থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বড় বড় ভবন সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে। চারপাশে পেঁচানো লোহার কাঠামো ও ধ্বংসস্তূপের বিশাল স্তূপ জমে রয়েছে।

রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন। বলেছেন, সব ধরনের পুনরুদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এএফএড জানায়, ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে আঘাত হানে। অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পের মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে নথিভুক্ত করেছে।

তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

/এস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম