ট্রাম্প-পুতিন বৈঠকের আগে ডনেস্কে রুশ বাহিনীর দ্রুত অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ১৯:৫৭আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৯:৫৭

ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেস্কে একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইনে দ্রুত অগ্রগতি অর্জন করেছে রুশ বাহিনী। মঙ্গলবার ইউক্রেনীয় সেনা ও সামরিক বিশ্লেষকেরা এ তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২২ সালে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়া গত কয়েক মাসে ফ্রন্টলাইনের বিভিন্ন স্থানে ধীরগতির অগ্রগতি অর্জন করছে। যদিও তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তারা ইউক্রেনের চারটি অঞ্চল দখলের দাবি করলেও এখনও সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ডনেস্ক অঞ্চলের কুচেরিভ ইয়ার গ্রামে লড়াই চলছে এবং রাশিয়া কিছু এলাকায় অগ্রগতি অর্জন করেছে। সামরিক ঘনিষ্ঠ সূত্র ডিপস্টেট ব্লগ বলেছে, দুই দিনে প্রায় ১০ কিলোমিটার এলাকা রুশ বাহিনীর দখলে গেছে।

নতুন এই করিডর দোব্রোপিলিয়া শহরকে হুমকির মুখে ফেলেছে। এ খনিশহর থেকে বেসামরিক মানুষ পালাচ্ছে এবং শহরটি রুশ ড্রোন হামলার শিকার হচ্ছে। পাশাপাশি এটি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ডনেস্কের বড় শহরের একটি কোস্তিয়ানতিনিভকার ওপরও চাপ সৃষ্টি করছে।

ইউক্রেনের জনপ্রিয় সামরিক ব্লগার স্টারনেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, রুশ বাহিনী এই অগ্রগতির সময় ডনেস্কের গুরুত্বপূর্ণ জনবসতিগুলোকে সংযোগকারী একটি মহাসড়কের অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি গুরুতর।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, রুশ স্যাবোটাজ ও রেকনিসান্স দলগুলো দোব্রোপিলিয়া সংলগ্ন এলাকায় অনুপ্রবেশ করছে। তবে সংস্থাটি বলেছে, দোব্রোপিলিয়া এলাকায় রুশ অগ্রগতি এখনও অভিযানিক স্তরের সাফল্য নয়। কিন্তু আগামী কয়েক দিন এ হামলা ঠেকানো গুরুত্বপূর্ণ হবে।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি