রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেন-ইউরোপের নজর এখন নিরাপত্তা নিশ্চয়তায়

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ২০:৩২আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২০:৩২

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠককে বড় অগ্রগতি হিসেবে দেখছে কিয়েভ ও ইউরোপীয় মিত্ররা। তবে দীর্ঘস্থায়ী শান্তির পথ এখনও অস্পষ্ট। সোমবার হোয়াইট হাউজে আয়োজিত বৈঠকে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের নেতারাও উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারির ব্যর্থ বৈঠকের পর এবার ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চোখে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেন, এটি ইউরোপের ৮০ বছরের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শেষ করার দিকে একটি বড় পদক্ষেপ। তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রত্যাশা করছেন।

তবে যুদ্ধক্ষেত্রে এর কোনও প্রভাব পড়েনি। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সোমবার রাতে ২৭০ ড্রোন ও ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা চলতি মাসে সবচেয়ে বড় আক্রমণ। পোলতাভা অঞ্চলের একমাত্র তেল শোধনাগারসহ জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ড হয়েছে।

ব্রিটেনের সাবেক সামরিক কূটনীতিক জন ফোরম্যান বলেন, ‘ভালো দিক হলো, ট্রাম্প ইউক্রেনের আত্মসমর্পণ চাননি বা সহায়তা বন্ধ করেননি। তবে নিরাপত্তা নিশ্চয়তা কী রূপ নেবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।’

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় কর্মকর্তারা এখন ওই নিরাপত্তা নিশ্চয়তার খসড়া নিয়ে কাজ করছেন। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘শান্তি আলোচনার যে কোনও ফরম্যাট আমরা নাকচ করছি না। তবে বৈঠক অবশ্যই যথাযথভাবে প্রস্তুত করতে হবে।’

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট করেছেন যে, ইউক্রেনের মাটিতে ন্যাটোর সেনা উপস্থিতি তিনি মেনে নেবেন না। তিনি দখলবহির্ভূত ভূখণ্ডসহ জমির দাবিতে অনড় রয়েছেন। ট্রাম্পও বলেছেন, ইউক্রেনকে ক্রিমিয়ার দাবি ও ন্যাটো সদস্যপদ পাওয়ার আশা ছেড়ে দিতে হবে।

কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষক ম্যাথিয়াস ম্যাথিয়স বলেন, ‘আজকের বাস্তবতায় এমন কোনও সমঝোতা কল্পনা করা কঠিন, যা একদিকে ইউক্রেন ও ইউরোপের রেড লাইন এবং অন্যদিকে রাশিয়ার শর্ত মেনে চলবে।’

এদিকে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, জেলেনস্কি ও তার সহযোগীরা ট্রাম্পকে ছাপিয়ে যেতে ব্যর্থ হয়েছেন।

তবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেপফুল বলেছেন, ‘ট্রাম্প আলোচনার দরজা খুলেছেন। এখন পুতিনকে তাতে প্রবেশ করতে হবে। যদি না করেন, তবে নিষেধাজ্ঞা আরও বাড়াতে হবে।’

মঙ্গলবার ইউক্রেনের মিত্ররা কোয়ালিশন অব দ্য উইলিং-এর বৈঠকে সমন্বিত কৌশল নিয়ে আলোচনা করবে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইউক্রেনের সদস্যপদ এখন আলোচ্য নয়। তবে আর্টিকেল ৫-এর মতো নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা চলছে।

চ্যাথাম হাউজের গবেষক অরিসিয়া লুতসেভিচ সতর্ক করে বলেছেন, সবচেয়ে খারাপ আশঙ্কা ছিল যে, ট্রাম্প ইউক্রেনকে পুতিনের কাছে বিকিয়ে দেবেন। তা ঘটেনি। কিন্তু পুতিনের সঙ্গে একান্ত বৈঠক জেলেনস্কির জন্য ঝুঁকিপূর্ণ। ব্যর্থ হলে ট্রাম্প কাকে বিশ্বাস করবেন, সেটিই বড় প্রশ্ন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের