ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৯

পূর্ব ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের একটি গ্রামে রুশ বিমান হামলায় অন্তত ২০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জেলেনস্কি বলেছেন, সরাসরি মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সাধারণ মানুষ। এমন এক মুহূর্তে, যখন পেনশন বিতরণ হচ্ছিল।

তিনি আরও বলেন, বিশ্ব নীরব থাকতে পারে না। বিশ্ব নিষ্ক্রিয় থাকতে পারে না। যুক্তরাষ্ট্রকে সাড়া দিতে হবে। ইউরোপকে সাড়া দিতে হবে। জি২০–কে সাড়া দিতে হবে।

যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

ডনেস্ক অঞ্চলটি রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষের অন্যতম প্রধান কেন্দ্র। গত কয়েক মাস ধরে এখানে বিমান হামলা ও গোলাবর্ষণ বেড়েছে। রাশিয়ার পক্ষ থেকে এ ঘটনায় কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী