ইউক্রেনে যুদ্ধ করা জেনারেল লাপিনকে অব্যাহতি দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭

ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশ কর্নেল জেনারেল আলেকজান্ডার লাপিনকে সামরিক বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রুশ সংবাদমাধ্যম আরবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

৬১ বছর বয়সী লাপিনকে এখন তাতারস্তানের প্রধানের সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হবে। স্থানীয় সংবাদ সংস্থা তাতার ইনফর্মের বরাত দিয়ে বলা হয়েছে, তিনি সেখানকার সাবেক সেনাসদস্য ও তাদের পরিবারের সহায়তার দায়িত্ব পালন করবেন।

২০২২ সালে লাপিন রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট এবং ইউক্রেনে সেন্টার বাহিনীর কমান্ডার ছিলেন। তবে ইউক্রেনের লিমান শহর থেকে রুশ সেনারা সরে যাওয়ার পর তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন, বিশেষ করে চেচেন নেতা রমজান কাদিরভের কাছ থেকে।

পরে তাকে লেনিনগ্রাদ সামরিক জেলার প্রধান করা হয়। সেখানে তিনি ইউক্রেন ও সীমান্ত এলাকায় রুশ নর্থ বাহিনী পরিচালনা করেন। এ বছরের আগস্টে কর্নেল জেনারেল ইয়েভগেনি নিকিফোরভ তার স্থলাভিষিক্ত হন।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী