গাজায় ইসরায়েলের গণহত্যা কি জার্মানি দেখতে পায় না, মের্ৎসকে এরদোয়ানের প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫, ২১:৪৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২৩:৪৮

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসকে উদ্দেশ করে কঠোর ভাষায় বলেছেন, গাজায় ইসরায়েলের গণহত্যা, দুর্ভিক্ষ ও হামলা কি জার্মানি দেখতে পায় না? বৃহস্পতিবার আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান এই মন্তব্য করেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

এরদোয়ান বলেন, ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্রসহ ধ্বংসাত্মক সামরিক শক্তি রয়েছে, যা দিয়ে তারা গাজায় হামলা চালাচ্ছে ও হুমকি দিচ্ছে। অপরদিকে, হামাসের হাতে এমন কোনও অস্ত্র নেই।

এরদোয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে আবারও গাজায় আক্রমণ চালিয়েছে। তিনি বলেন, জার্মানি কি এগুলো দেখতে পাচ্ছে না? গাজায় দুর্ভিক্ষ ও হত্যাযজ্ঞ বন্ধ করা আমাদের, জার্মানি ও অন্যান্য মানবিক দেশগুলোর নৈতিক দায়িত্ব।

তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন যদি তুরস্কের আন্তরিকতা ও প্রতিশ্রুতি স্বীকার করে নেয়, তাহলে পূর্ণ সদস্যপদের পথে দ্রুত অগ্রগতি সম্ভব। তিনি বলেন, জার্মানিতে থাকা তুর্কি সম্প্রদায় উভয় দেশের জন্যই একটি অভিন্ন মূল্য ও সম্পদ।

সংবাদ সম্মেলনে এরদোয়ান ইউরোপে বর্ধমান বর্ণবাদ, বিদেশিবিদ্বেষ এবং ইসলামবিদ্বেষ মোকাবিলার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ইউরোপে এই ঘৃণার প্রবণতা বন্ধ করা এখন সময়ের দাবি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এরদোয়ান বলেন, ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি ইউরোপকে প্রতিরক্ষা সরবরাহ জটিলতা কাটিয়ে যৌথ প্রকল্পে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

গাজা প্রসঙ্গে তিনি জানান, আঙ্কারার অবস্থান স্পষ্টভাবে মের্ৎসকে জানানো হয়েছে। গাজায় নতুন করে হত্যাযজ্ঞ বন্ধ করতে এবং স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিশ্চিত করতে আমরা জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছি।

সিরিয়া ইস্যুতেও সহযোগিতা জোরদারের কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা জানি, সিরিয়া বিষয়ে জার্মানি আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। এটি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস বলেছেন, জার্মানি তুরস্কের সঙ্গে নিরাপত্তা নীতিতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করবে। তিনি তুরস্ককে পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা-সংক্রান্ত সব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার বলে অভিহিত করেন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের