অস্ট্রেলিয়ার সঙ্গে সমঝোতা, আগামী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ১৪:০৭আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৪:০৭

আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলন-কপ৩১ অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল। ওই আয়োজনকে ঘিরে অচলাবস্থার অবসান ঘটিয়েছে তুরস্ক এবং অস্ট্রেলিয়া। চূড়ান্ত হয়েছে, ২০২৬ সালে কপ৩১ আয়োজন করবে তুরস্ক। আর সম্মেলনে আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। দুই দেশের মধ্যে এমন চুক্তিকে ‘বহুপাক্ষিকতার জন্য অর্থবহ সাফল্য’ বলে উল্লেখ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার জোহানেসবার্গে জি২০ সম্মেলনের এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, “সাম্প্রতিক সময়ে বহুপাক্ষিকতার ভিত্তি দুর্বল হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে এই যে সমঝোতায় পৌঁছেছি, সেটি আমি অর্থবহ মনে করি।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ রবিবার জানান, কপ৩১-এর সিদ্ধান্ত প্রক্রিয়ায় আলোচনার নেতৃত্ব দেওয়ার ‘একচ্ছত্র এখতিয়ার’ থাকবে অস্ট্রেলিয়ার। এক বিবৃতিতে তিনি আরও বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল একটি বিশেষ বৈঠকের আয়োজন করবে, যেখানে জলবায়ু পরিবর্তনে ওই অঞ্চলের ‘অস্তিত্বগত হুমকি’ তুলে ধরা হবে।

প্রশান্ত মহাসাগরের ১৮টি দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিডকে সমর্থন দিয়েছিল।

তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম এক্সে দেওয়া পোস্টে বলেন, “শত শত দ্বিপাক্ষিক বৈঠক, জলবায়ুভিত্তিক সফর, অসংখ্য কূটনৈতিক আলোচনার পর—অবশেষে তুরস্ক কপ৩১-এর প্রেসিডেন্ট এবং আয়োজক!”

তিনি আরও জানান, তুরস্ক এমন একটি ‘ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ’ সম্মেলনের আয়োজন করবে, যা শুধু নিজস্ব অঞ্চল নয় বরং প্রশান্ত মহাসাগর ও আফ্রিকার মতো ঝুঁকিপূর্ণ অঞ্চলকেও প্রাধান্য দেবে।

জাতিসংঘের বার্ষিক সম্মেলন বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রধান বৈশ্বিক মঞ্চ।

/এস/
সম্পর্কিত
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু