রুশ তেলের পাইপলাইন লক্ষ্য করে ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৩

রাশিয়ার মধ্যাঞ্চলীয় তামবভ এলাকায় দ্রুজবা তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআর-এর এক সূত্র বুধবার এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সূত্র মতে, হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় রাশিয়ার তেল সরবরাহকারী এই পাইপলাইনে এটি ইউক্রেনের পঞ্চম হামলা।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর অধিকাংশ ইউরোপীয় ইউনিয়ন দেশ রুশ জ্বালানি আমদানি বন্ধ করলেও হাঙ্গেরি ও স্লোভাকিয়া এখনও রাশিয়া থেকে জ্বালানি নিচ্ছে।

ইউক্রেনীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার হামলায় রিমোট কন্ট্রোল বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তবে স্লোভাক পাইপলাইন অপারেটর এবং হাঙ্গেরির তেল–গ্যাস কোম্পানি এমওএল জানিয়েছে, বুধবারের ঘটনার পরও দ্রুজবা পাইপলাইনে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেন মার্চে একবার, আগস্টে দুবার এবং সেপ্টেম্বরে একবার এই পাইপলাইন লক্ষ্য করে হামলা চালায়। কিয়েভ বলছে, রাশিয়ার অব্যাহত হামলার জবাবে জ্বালানি অবকাঠামোতে তাদের আঘাতের উদ্দেশ্য মস্কোর সামগ্রিক যুদ্ধ সক্ষমতাকে দুর্বল করা।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
সর্বশেষ খবর
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত