নতুন বিমানবাহী রণতরী নির্মাণের ঘোষণা ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ২৩:৫০আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ২৩:৫০

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নতুন ও আরও আধুনিক একটি বিমানবাহী রণতরী নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন। রবিবার উপসাগরীয় অঞ্চলে মোতায়েন ফরাসি সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, পুরোনো শার্ল দ্য গল রণতরীর পরিবর্তে এই জাহাজ তৈরি করা হবে, যা ফ্রান্সের সামুদ্রিক সক্ষমতা জোরদার করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পোর্ত-আভিয়ঁ নুভেল জেনেরাসিওঁ (পিএএনজি) নামে পরিচিত এই প্রকল্পের ব্যয় ধরা হচ্ছে প্রায় ১০ দশমিক ২৫ বিলিয়ন ইউরো। ফরাসি সরকারের মতে, ২০৩৮ সালে নতুন বিমানবাহী রণতরীটি কার্যক্রম শুরু করবে। ওই সময়েই অবসর নেওয়ার কথা ২০০১ সালে কাজে যোগ দেওয়া শার্ল দ্য গলের। জাহাজটির পারমাণবিক চালিকাশক্তির উপাদান নিয়ে কাজ শুরু হয়েছে গত বছর। আর চূড়ান্ত ক্রয়াদেশ দিতে হবে ২০২৫ সালের বাজেটের আওতায়।

ইউরোপে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হতে যাচ্ছে পিএএনজি। ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ এই রণতরী। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং ইউরোপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনীহার প্রেক্ষাপটে ইউরোপের প্রতিরক্ষা স্বনির্ভরতা বাড়ানোর প্রচেষ্টার সঙ্গেও প্রকল্পটি যুক্ত।

ম্যাক্রোঁ আবুধাবিতে ফ্রান্সের একটি সামরিক ঘাঁটিতে সেনাদের সঙ্গে কথা বলেন। ঘাঁটিটি বৈশ্বিক তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে অবস্থিত। তিনি বলেছেন, এই বৃহৎ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত এই সপ্তাহেই নেওয়া হয়েছে। প্রকল্পটি ফ্রান্সের শিল্পভিত্তিকে শক্তিশালী করবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।

ফ্রান্সের সামরিকমন্ত্রী ক্যাথেরিন ভোত্রাঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, ২০৩৮ সালে নতুন রণতরীটি কার্যক্রম শুরু করবে। তিনি মনে করিয়ে দেন, শার্ল দ্য গল রণতরীটি ১৫ বছরের পরিকল্পনা ও নির্মাণের পর ২০০১ সালে চালু হয়েছিল।

তবে ফ্রান্সের আর্থিক পরিস্থিতি চাপে থাকায় মধ্যপন্থি ও মধ্য-বামপন্থি কয়েকজন আইনপ্রণেতা সম্প্রতি নতুন বিমানবাহী রণতরী নির্মাণ প্রকল্প স্থগিত করার প্রস্তাব দিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ফ্রান্স। ইউরোপে যুক্তরাজ্য, ইতালি ও স্পেনের সঙ্গে হাতে গোনা যে কটি দেশের বিমানবাহী রণতরী রয়েছে, ফ্রান্স সেগুলোর অন্যতম। তবে সক্ষমতার দিক থেকে ইউরোপ এখনও অনেক পিছিয়ে। যুক্তরাষ্ট্রের রয়েছে ১১টি এবং চীনের তিনটি বিমানবাহী রণতরী।

অক্টোবরে সিনেটে দেওয়া বক্তব্যে ফ্রান্সের সশস্ত্র বাহিনীর প্রধান ফাবিয়াঁ মঁদোঁ বলেন, চীন ইতোমধ্যে বিমান উৎক্ষেপণের জন্য তড়িৎচৌম্বকীয় ক্যাটাপল্ট তৈরি করেছে। ফ্রান্সও যুক্তরাষ্ট্র থেকে এমন ব্যবস্থা কিনবে বলে জানান তিনি। দেশীয়ভাবে এসব ব্যবস্থা তৈরি করা সময়সূচি ও ব্যয় নিয়ন্ত্রণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মন্তব্য করেছিলেন।



/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের