ইতালিতে দাতব্য সংস্থার আড়ালে হামাসে অর্থায়নের অভিযোগে গ্রেফতার ৯

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:১৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬

ইতালির প্রসিকিউটররা জানিয়েছেন, দেশটির বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসে অর্থায়নের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) পরিচালিত এই অভিযানে অ্যান্টি-মাফিয়া ও অ্যান্টি-টেরোরিজম ইউনিট যৌথভাবে কাজ করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

উত্তর ইতালির জেনোয়া শহরের প্রসিকিউটর দফতরের এক বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ঘোষিত সন্ত্রাসী সংগঠন হামাসের সঙ্গে যুক্ত থাকা এবং তাদের অর্থ জোগানের অভিযোগ রয়েছে।

প্রসিকিউটরদের দাবি, গত দুই বছরে মানবিক সহায়তার নামে সংগ্রহ করা প্রায় ৭ মিলিয়ন ইউরো (প্রায় ৮.২৪ মিলিয়ন ডলার) হামাস-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। অভিযানে ৮ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের সম্পদ জব্দ করেছে পুলিশ।

সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত হওয়ার পর তদন্ত শুরু হয় এবং পরে নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের কর্তৃপক্ষের সহযোগিতায় তদন্ত বিস্তৃত করা হয়। পুরো প্রক্রিয়াটি সমন্বয় করে ইইউর বিচারিক সংস্থা ইউরোজাস্ট।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই অভিযানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি জটিল ও গুরুত্বপূর্ণ অভিযান, যার মাধ্যমে তথাকথিত দাতব্য সংস্থার আড়ালে হামাসে অর্থায়নের বিষয়টি উন্মোচিত হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে মেলোনির সমর্থন দেওয়ার পর ইতালিতে একাধিক বড় আকারের বিক্ষোভ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের অভিযানে সেখানে ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

/এস/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের