যুদ্ধ দীর্ঘায়িত করবে এমন চুক্তিতে স্বাক্ষর করবেন না জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি এমন কোনও দুর্বল শান্তি চুক্তিতে স্বাক্ষর করবেন না যা যুদ্ধকে দীর্ঘায়িত করবে। বুধবার (৩১ ডিসেম্বর) ইংরেজি নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান চায়, তবে কোনও মূল্যে নয়। ইউক্রেনে লড়াইরত সেনারা চার বছরের যুদ্ধে ক্লান্ত। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক ইউক্রেনীয় শহরে জার্মান দখলের চেয়েও বেশি সময়। কিন্ত ইউক্রেনীয় সেনারা হাল ছেড়ে দিতে প্রস্তুত নয়।

তিনি বলেন, ইউক্রেনীয়রা কী চায়? শান্তি, কিন্ত  যেকোনও মূল্যে নয়। আমরা যুদ্ধের অবসান চাই কিন্তু ইউক্রেনের ধ্বংস চাই না। আমরা খুব ক্লান্ত? এর মানে কি আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত? যারা এমনটা ভাবছে তারা ভুল করছে।

তিনি আরও বলেন, দুর্বল চুক্তির উপর স্বাক্ষর কেবল যুদ্ধকে দীর্ঘায়িত করার ইন্ধন জোগায়। আমি স্বাক্ষর করব একটি শক্তিশালী চুক্তিতে। যা একদিন, এক সপ্তাহ বা দুই মাসের জন্য নয়, বরং বছরের পর বছর ধরে শান্তি নিশ্চিত করবে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধে রূপ নেয় তা।  চলমান যুদ্ধে ব্যাপক প্রাণহানি, অবকাঠামো ধ্বংস এবং মানবিক সংকট সৃষ্টি হয়েছে। রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। রুশবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সহায়তা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান রয়েছে।

 

/এসএসএস/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী