নববর্ষে খেরসনে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ২৪: দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ২০:৩০আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ২১:১৫

রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের খেরসন প্রদেশে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নববর্ষ উদযাপনের সময় এই হামলা হয় বলে দাবি করেছেন খেরসনের রুশপন্থি গভর্নর ভ্লাদিমির স্যালদো। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে তিনি এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভ্লাদিমির স্যালদো বিবৃতিতে বলেছেন, নববর্ষ উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে খোরলির একটি হোটেলের লনে জড়ো হয়েছিলেন সাধারণ মানুষ। বুধবার (৩১ ডিসেম্বর)  ঘড়ির কাঁটা রাত ১২টার কিছুক্ষণ আগে সমবেত ভীড়ের ওপর আছড়ে পড়ে তিনটি বিস্ফোরকবাহী ড্রোন। হোটেলে ও লনে আগুন ধরে যায়। ফলে এক শিশুসহ অন্তত ২৪ জন বেসামরিক নিহত হন।

স্যালদো আরও বলেছেন, তিনি এই বোমা হামলাকে বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত হামলা। ইউক্রেনীয়রা সেনারা অনেক মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই হামলার ফলে পাঁচ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিমা বিশ্বে ইউক্রেনের সমর্থক গোষ্ঠী কিয়েভের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য চূড়ান্তভাবে দায়ী।

এছাড়া রাশিয়ার সিনেটের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কোও তার টেলিগ্রাম চ্যানেলে এই হামলার নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালে আক্রমণের পর ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের বলে দাবি করেছে রাশিয়া। খেরসন এই চারটি অঞ্চলের একটি। তবে রাশিয়ার এই দাবিকে অবৈধ বলে প্রত্যাখ্যান করে আসছে ইউক্রেনসহ বেশিরভাগ পশ্চিমা দেশ।

/এসএসএস/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের