জার্মান চ্যান্সেলরকে অপহরণের হুমকি মেদভেদেভের, নিন্দা বার্লিনের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৬, ১৫:১০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৫:১০

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে  অপহরণ করা হতে পারে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এমন উক্তির তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। বার্লিন এসব মন্তব্যকে অগ্রহণযোগ্য ও হুমকিস্বরূপ বলে অভিহিত করেছে। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

বার্লিনে এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিল বলেন, “আপনারা যেমনটা অনুমান করতে পারেন, আমরা এসব বক্তব্য সম্পর্কে অবগত আছি এবং ফেডারেল সরকার এ ধরনের সব বক্তব্য ও হুমকির তীব্র নিন্দা জানাচ্ছে।” তিনি জোর দিয়ে বলেন, চ্যান্সেলর সম্পূর্ণ নিরাপদ এবং পর্যাপ্ত সুরক্ষার মধ্যে রয়েছেন।

রবিবার মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের মতো বিদেশি নেতাদের বিরুদ্ধে অপহরণমূলক অভিযান কল্পনা করা যেতে পারে। এ ক্ষেত্রে তিনি সরাসরি ফ্রেডরিখ মের্ৎসের  নাম উল্লেখ করেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস পরে এসব মন্তব্য প্রকাশ করে।

তাসের উদ্ধৃতি অনুযায়ী, মেদভেদেভ মার্জকে অপহরণের সম্ভাবনাকে এই ঘটনাপ্রবাহের আরেকটি দিক বলেও বর্ণনা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, মের্ৎসের বিরুদ্ধে মামলা করা হলে তা কোনও ক্ষতির কারণ হবে না।

বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ আরও বলেন, জার্মানিতেই মার্জের বিরুদ্ধে মামলা করার মতো ভিত্তি রয়েছে এবং নাগরিকরা (মের্ৎসের জন্য) অকারণে ভুগছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর মেদভেদেভ এই মন্তব্য করেন। ওই অভিযানের পর নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনাকেই নিজের বক্তব্যের যুক্তি হিসেবে তুলে ধরেন মেদভেদেভ।

 
/এমবিএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী