কনজারভেটিভ পার্টি থেকে বরখাস্ত হলেন রবার্ট জেনরিক

লন্ডন প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ২০:৫১আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২০:৫১

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি করে কনজারভেটিভ পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে বরখাস্ত হলেন সাবেক বিচারবিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক। দলের বর্তমান নেত্রী কেমি ব্যাডেনক জেনরিকের সদস্যপদ স্থগিত করার পাশাপাশি সংসদীয় পদ (হুইপ) থেকেও তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেছেন। জেনরিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি কট্টর ডানপন্থি দল রিফর্ম ইউকে’র সঙ্গে হাত মিলিয়ে কনজারভেটিভ পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, রবার্ট জেনরিকের ঘনিষ্ঠ মহলের মাধ্যমেই এই ষড়যন্ত্রের প্রমাণ টোরি শীর্ষ নেতৃত্বের হাতে আসে। এমনকি জেনরিকের তৈরি করা একটি খসড়া ইস্তফাপত্রও ফাঁস হয়ে যায়, যা দলটির জন্য চরম অবমাননাকর বলে দাবি করেছেন দলীয় চেয়ারম্যান কেভিন হলিনরাক। জেনরিকের এই আচরণকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নেতৃত্বের লড়াইয়ে হারার পর থেকেই জেনরিক দলের ভেতরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন।

রবার্ট জেনরিকের রিফর্ম ইউকে-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা এখন তুঙ্গে। রিফর্ম নেতা নাইজেল ফারাজ সরাসরি কোনও ঘোষণা না দিলেও স্বীকার করেছেন যে, গত কয়েক মাস ধরে জেনরিকের সঙ্গে তার নিয়মিত আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেনরিকের এই বহিষ্কার টোরি পার্টির ভাঙনের চূড়ান্ত সংকেত হতে পারে।

১৯৮২ সালে জন্ম নেওয়া পেশায় আইনজীবী রবার্ট জেনরিকের ক্যারিয়ার শুরু থেকেই বিতর্কে মোড়ানো। বিশেষ করে ২০২৫ সালে শ্যাডো জাস্টিস সেক্রেটারি থাকাকালীন হামিদ কোসকুন কর্তৃক কোরআন পোড়ানোর ঘটনায় তার অবস্থান তীব্র সমালোচনার জন্ম দেয়। সে সময় বাকস্বাধীনতার দোহাই দিয়ে এই উগ্র কর্মকাণ্ডের এক প্রকার সাফাই গেয়েছিলেন তিনি, যা ব্রিটিশ মুসলিম সমাজ ও প্রগতিশীল রাজনীতিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছিল। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক জেনরিকের স্ত্রী মিশেল বার্কনার একজন সফল মার্কিন আইনজীবী।

কেমি ব্যাডেনকের নেতৃত্বের জন্য এটি একটি বড় অগ্নিপরীক্ষা। জেনরিককে বরখাস্ত করে তিনি কড়া বার্তা দিতে চাইলেও দলের ভেতরের বিভাজন এখন স্পষ্ট। বিশ্লেষকদের ধারণা, প্রভাবশালী নেতাদের দলত্যাগ এবং রিফর্ম ইউকে-র উত্থানে ঐতিহ্যবাহী এই টোরি পার্টি অস্তিত্ব সংকটে পড়েছে, যার প্রতিফলন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে দেখা যেতে পারে।

টোরি পার্টির চলমান এই অস্থিরতা নিয়ে ব্রিটিশ-বাংলাদেশি কনজারভেটিভ পার্টি নেত্রী ডা. আনোয়ারা আলীর মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

 

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ