গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সামষ্টিক দায়িত্ব: ডেনিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ২০:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ২০:৩৯

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তা কেবল ডেনমার্কের একার নয়, বরং এটি উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) জন্য একটি সামষ্টিক দায়িত্ব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গ্রিনল্যান্ডকে ‘জবরদখলের’ লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে উত্তর মেরুর এই বিশাল দ্বীপটির সুরক্ষাকে পুরো ন্যাটো জোটের জন্য ‘সাধারণ উদ্বেগের বিষয়’ হিসেবে ঘোষণা করেছে ডেনমার্ক। উদ্ভূত পরিস্থিতিতে দ্বীপটির প্রতিরক্ষা জোরদার করতে ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সেখানে সেনা পৌঁছাতে শুরু করেছে।

ফ্রেডেরিকসেন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা এখনও অটুট রয়েছে। এটি স্পষ্টতই একটি গুরুতর বিষয় এবং এই পরিস্থিতি রুখতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন কড়া ভাষায় জানিয়েছেন, গ্রিনল্যান্ড কোনও বিক্রয়যোগ্য বস্তু নয়। তিনি বলেন, সংলাপ তখনই সম্ভব যখন আমাদের সাংবিধানিক অবস্থান, আন্তর্জাতিক আইন এবং আমাদের নিজেদের দেশের ওপর আমাদের অধিকারের প্রতি সম্মান দেখানো হবে।

তিনি স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হিসেবে ন্যাটোর সদস্য এবং এটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের শাসনাধীন হবে না।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী