স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ০৯:১৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০০

স্পেনের দক্ষিণাঞ্চলে রবিবার একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

এক সংবাদ সম্মেলনে স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তিনি বলেছেন, সোজা ট্র্যাকে এমনভাবে ট্রেন লাইনচ্যুত হওয়া সত্যিই অস্বাভাবিক। তিনি আরও উল্লেখ করেছেন, চলতি বছরের মে মাসে ওই ট্র্যাকের অংশটি নতুন করে সংস্কার করা হয়েছিল।

রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্ডোবা প্রদেশের আদমুজ এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টেলিভিশন এস্পানোলা জানিয়েছে, মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনটির চালকও নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোট প্রায় ১০০ জন আহত হয়েছেন, যার মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর।

স্পেনের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী আইরিও ৬১৮৯ নম্বর ট্রেনটি আদামুজ এলাকায় লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ঢুকে পড়ে। এতে মাদ্রিদ–হুয়েলভা রুটের আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এবং সেটিও লাইনচ্যুত হয়। তারা আরও জানিয়েছে, উদ্ধারকাজ এখনও চলছে এবং সংস্থাটির প্রেসিডেন্ট ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। 

দুর্ঘটনার পর আদিফ মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে রয়েছে।

/এসএসএস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি