ব্রিটেনে আধুনিক দাসত্ব: ১৬ বছর ধরে বন্দি নারী

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২২ জানুয়ারি ২০২৬, ১০:৫৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২০:২৮

ব্রিটেনের দক্ষিণ উপকূলে অবস্থিত ওয়ার্থিং শহরে এক ব্রিটিশ-পাকিস্তানি কোটিপতি বাড়িওয়ালীর বিলাসবহুল বাড়িতে টানা ১৬ বছর ধরে অমানবিক দাসত্বের শিকার এক নারীর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ৫৯ বছর বয়সী ফারজানা কাউসার নামের ওই নারী তার বাড়ির এক ভাড়াটেকে রীতিমতো ‘গৃহদাসে’ পরিণত করে ১৬ বছর ধরে অবর্ণনীয় নির্যাতন চালিয়েছেন। ভুক্তভোগী নারী এখন পুলিশ হেফাজতে নিরাপদে আছেন। 

জানা গে‌ছে, ঘটনার সূত্রপাত হয় প্রায় দেড় দশক আগে। ভুক্তভোগী ওই নারী (৬২) শুরুতে ফারজানা কাউসারের মৃত মায়ের বাড়িতে একজন ভাড়াটে হিসেবে বসবাস শুরু করেছিলেন। কিন্তু মায়ের মৃত্যুর পর ফারজানা কাউসার ওই নারীর ওপর চড়াও হন এবং তার পাসপোর্ট ও ব্যাংক কার্ড কেড়ে নেন। এরপর থেকেই শুরু হয় এক দীর্ঘস্থায়ী নরকবাস। ওই নারীকে কোনো বেতন ছাড়াই বাড়ির যাবতীয় কাজ, রান্না এবং কাউসারের ১০ সন্তানকে লালন-পালন করতে বাধ্য করা হতো।

তদন্তে জানা গেছে, ফারজানা কাউসার অত্যন্ত সুকৌশলে ওই নারীকে বাইরের জগত থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। তিনি নিজেকে ওই নারীর ‘কেয়ারার’ বা সেবিকা হিসেবে পরিচয় দিতেন এবং হাসপাতালে যাওয়ার সময়ও তাকে চোখে চোখে রাখতেন। শুধু তাই নয়, কাউসার ভুক্তভোগীর নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে সরকারি ভাতার টাকা নিজের পকেটে ভরেছেন। এমনকি নিজের বিলাসবহুল গাড়িগুলোর রোড ট্যাক্স ফাঁকি দিতে তিনি ওই নারীর নাম ব্যবহার করে প্রতিবন্ধী কোটার সুযোগ নিতেন।

২০১৯ সালে প্রথম পুলিশের নজরে আসে বিষয়টি। কিন্তু চতুর কাউসার বিচার বাধাগ্রস্ত করতে ভুক্তভোগীকে লন্ডনের ইলফোর্ড এলাকার একটি ছোট স্যাঁতসেঁতে কক্ষে লুকিয়ে রাখেন এবং তাকে দিয়ে জোরপূর্বক একটি চিঠি লেখান যে, তিনি স্বেচ্ছায় সেখানে আছেন। তবে শেষ রক্ষা হয়নি। ব্রিটিশ পুলিশের গোয়েন্দা তৎপরতায় ওই নারীকে উদ্ধার করা হয়। আদালতের রায়ে বিচারক কাউসারকে ‘অত্যন্ত নিষ্ঠুর ও স্বার্থপর’ হিসেবে অভিহিত করেছেন।

লুইস ক্রাউন কোর্ট এই মামলার রায় ঘোষণার সময় কাউসারের বিশাল সম্পত্তি থেকে ভুক্তভোগীকে ১ লাখ ৯৮ হাজার ৭৭৬ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন। এই অর্থ আদায়ের জন্য কাউসারকে তার সম্পদের একটি বড় অংশ বিক্রি করতে হয়েছে। বর্তমানে ভুক্তভোগী নারী সরকারি হেফাজতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং দীর্ঘ ১৬ বছরের ট্রমা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। 

এই ঘটনাটি ব্রিটেনে দক্ষিণ এশীয় কমিউনিটির ভেতরে লুকিয়ে থাকা আধুনিক দাসত্বের এক ভয়াবহ চিত্র হিসেবে সামনে এসেছে।

 
/এমবিএম/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের