আত্মসম্মানেই শক্তি খুঁজে পেয়েছে ইউরোপ: জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ১৯:১৭ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:১৭

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ বলেছেন, নিয়মতান্ত্রিক বিশ্বব্যবস্থা রক্ষায় ইউরোপ আবার তার হারানো আত্মসম্মান ফিরে পেয়েছে। জার্মান পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে ন্যাটোকে শক্তিশালী করা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগীতামূলক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্জ বলেছেন, “কিছু সপ্তাহ ধরে আমরা আত্মসম্মানের আনন্দ অনুভব করেছি। অনেক দেশই এখন দেখছে নিয়মতান্ত্রিক বাণিজ্য এবং স্বচ্ছ নীতির সুবিধা, যেখানে কেবল নিজের স্বার্থ দেখার চেয়ে সবাই মিলে কাজ করা বেশি ফলপ্রসূ।”

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক গ্রিনল্যান্ড বিরোধে ইউরোপ শুল্ক হুমকিতে ভয় পায়নি। মার্জ বলেন, “ইইউ দ্রুততার সাথে ও সবাইকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করেছে, যা আমাদের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিকে রক্ষা করার সক্ষমতা দেখায়।”

মার্জ দক্ষিণ আমেরিকা এবং ভারতের সঙ্গে ইউরোপীয় বাণিজ্য চুক্তিকেও উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “ইউরোপকে তার বাণিজ্যিক কাঠামোগত সংস্কার দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে এবং অপ্রয়োজনীয় নিয়মকানুন কমাতে হবে।”

বৈশ্বিক শক্তিগুলোর মাঝে উত্তেজনা, মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব ইত্যাদি প্রেক্ষাপটে মার্জের বক্তৃতা বিশ্বমঞ্চে ইউরোপের আত্মবিশ্বাস বাড়ার প্রতিফলন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

/এমবিএম/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত