ছুটি কাটিয়ে ফেরা হলো না ঘরে, লন্ডনে সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি নারীর মৃত্যু

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫০

পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন এলাকার বাসিন্দা ও টাওয়ার হ্যামলেটসের একটি স্কুলের টি‌চিং অ্যাসিস্ট্যান্ট ইয়াসমিন বেগম এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বান্ধবী‌দের সঙ্গে তুরস্ক থেকে ছুটি কাটিয়ে দেশে ফেরার পথে স্বামী ও সন্তানদের মুখ দেখার আগেই এম১১ মহাসড়কে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিটের দিকে এসেক্সের হারলোর কাছে এম১১ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থেকে ফেরার পথে তাদের বহনকারী লাল রঙের অডি এ৩ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান ইয়াসমিন বেগম।

নিহত ইয়াসমিন বেগমের জন্ম ও বেড়ে ওঠা পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন এলাকায়। তার স্বামীর গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট সদর উপজেলায়। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। দুর্ঘটনার সময় তার সন্তানরা তাদের নানার বাসায় মায়ের ফেরার অপেক্ষায় ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসমিন তার বান্ধবীদের সঙ্গে তুরস্কে ছুটি কাটাতে গিয়েছিলেন। ফিরতি পথে দুর্ঘটনার শিকার হন। নিহতের মরদেহ বর্তমানে হারলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ইয়াসমিনের বান্ধবীর স্বামী। গাড়িতে ওই বান্ধবীও ছিলেন। তারা দুজনেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তারা বর্তমানে শঙ্কামুক্ত।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী