ট্রাম্প আমার উপর অযথা চাপ দিচ্ছেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২

প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওপর ‘অযথা চাপ’ প্রয়োগ করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনে প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, শান্তি পরিকল্পনার শর্ত নিয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে শুধু ইউক্রেনকেই ছাড় দিতে বলছেন, রাশিয়াকে নয়, যা ন্যায় সঙ্গত নয়।

জেলেনস্কি আরও বলেছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করা হয়তো সহজ। তবে তিনি শান্তি প্রচেষ্টার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচক স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনায় এ ধরনের চাপের বিষয় ছিল না। 

তিনি আরও বলেছেন, আমি আশা করি এটা কেবল ট্রাম্পের কৌশল, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। 

ডনবাস ইস্যুতে জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব নিয়ে কোনও গণভোট ইউক্রেনীয়রা মেনে নেবে না। মানসিকভাবে ইউক্রেনীয় মানুষ কখনও এটি ক্ষমা করবে না। না আমাকে, না যুক্তরাষ্ট্রকে। তিনি বলেছেন, ইউক্রেনীয়দের কাছে অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রশ্নটি সম্পূর্ণ অবোধ্য। এটা আমাদের দেশের অংশ। এই নাগরিকরা, এই পতাকা, এই ভূমি। 

জেলেনস্কি আবারও প্রস্তাব দিয়েছেন, সংঘাত বর্তমান ফ্রন্টলাইন বরাবর স্থির বা ফ্রিজ করা হোক। তিনি দাবি করেছেন, যদি নথিতে উল্লেখ থাকে যে আমরা বর্তমান সংযোগরেখায় যেখানে আছি সেখানেই থাকব, তাহলে আমি মনে করি জনগণ গণভোটকে সমর্থন করবে। 

সম্প্রতি ট্রাম্প দুবার ইঙ্গিত দিয়েছেন যে, আলোচনাকে সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ইউক্রেন ও জেলেনস্কিরই। এছাড়াও সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে আসতে হবে।   

উল্লেখ্য, জেলেনস্কির সাক্ষাৎকারের সময় জেনেভায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছিল।

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের