ফরাসি সরকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৬

ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য এবং তলব করা সত্ত্বেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির না হওয়ায় দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনারকে প্রায় নিষিদ্ধ করা হয়েছে। সোমবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়, এখন থেকে ফরাসি সরকারের কোনও সদস্য বা মন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন না তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে ফ্রান্সে একজন কট্টর ডানপন্থি অ্যাক্টিভিস্ট নিহতের ঘটনা নিয়ে মার্কিন দূতাবাসের মন্তব্যের জেরে রাষ্ট্রদূত কুশনারকে সোমবার তলব করেছিল ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি।

অ্যাক্টিভিস্ট কুয়েন্টিন দেরঙ্ককে পিটিয়ে হত্যা করা হয়। অভিযোগ উঠেছে, কট্টর বামপন্থিদের লড়াইয়ে তার মৃত্যু হয়েছে। এই ঘটনা পুরো ফ্রান্সকে স্তম্ভিত করেছে। গত বছর যুক্তরাষ্ট্রে রক্ষণশীল কর্মী চার্লি কার্কের ওপর হামলার ঘটনার সঙ্গে তুলনা করে একে ‘ফ্রান্সের চার্লি কার্ক মুহূর্ত’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

এই ঘটনার পর ফ্রান্সে মার্কিন দূতাবাস এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার-টেররিজম ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তারা এই মামলাটি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলে, ফ্রান্সে ‘সহিংস কট্টর বামপন্থা’ বৃদ্ধি পাচ্ছে, যা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা উচিত।

ফ্রান্সের কূটনৈতিক সূত্রগুলো বলছে, কুশনারের এই মন্তব্য তাদের জাতীয় বিতর্কের বিষয়, যা কেবল ফ্রান্সেরই অভ্যন্তরীণ ইস্যু। এটি অন্য কোনও দেশের শোষণের হাতিয়ার হতে দিতে তারা রাজি নয়।

সূত্রটি আরও জানায়, একজন রাষ্ট্রদূত হিসেবে নিজের দেশের প্রতিনিধিত্ব করার যে সম্মান ও ন্যূনতম প্রত্যাশা থাকে, কুশনার তা অনুধাবনে ব্যর্থ হয়েছেন। তাই পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেছেন যে, তাকে যেন আর ফরাসি সরকারের কোনও সদস্যের সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমতি দেওয়া না হয়।

রাষ্ট্রদূত কুশনার এই নিয়ে দ্বিতীয়বার তলবে হাজির হতে ব্যর্থ হলেন। এর আগে ২০২৫ সালের আগস্টেও তাকে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সে সময় ফ্রান্সে ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফরাসি কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন তিনি। তখনও তিনি মন্ত্রণালয়ের তলবে উপস্থিত হননি।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী