অসলোয় মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ১৫:৪৭আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৫:৪৭

নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার ভোরে এই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে (জিএমটি ০০:০০) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই রাজধানীর ওই এলাকায় পুলিশের একটি দল মোতায়েন করা হয়।

বিস্ফোরণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,  পুলিশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

নরওয়ের পাবলিক ব্রডকাস্টার এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশি অভিযানের নেতৃত্বদানকারী মাইকেল ডেলিমায়ার জানান, বিস্ফোরণটি দূতাবাসের মূল প্রবেশপথে ঘটেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে দূতাবাসের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে বা এর পেছনে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনও তথ্য পায়নি পুলিশ। দূতাবাসের মার্কিন কর্মীরাও এখন পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, মার্কিন দূতাবাসটি অসলোর মূল শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে মৰ্গেডালসভাগেন এলাকায় অবস্থিত।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম