হরমুজ প্রণালি বন্ধ

ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১৬:১৮আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৬:১৯

মধ্যপ্রাচ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বড় ধরনের বিমান জ্বালানি সংকটের পূর্বাভাস দেওয়া হয়েছে। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল-ইউরোপের প্রধান অলিভিয়ার জানকোভেক সতর্ক করে বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে পুরো অঞ্চলে একটি ‘পদ্ধতিগত বিমান জ্বালানি সংকট’ দেখা দিতে পারে। মার্কিন বার্তা সংস্থা এপি শনিবার (১১ এপ্রিল) জানকোভেকের একটি চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে। 

চিঠিতে তিনি উল্লেখ করেন, এই সংকট গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমকে বাধাগ্রস্ত করতে পারে এবং ‘ইউরোপীয় অর্থনীতির উল্লেখযোগ্য ক্ষতি’ করতে পারে।

সংকট মোকাবিলায় তিনি ইউরোপীয় দেশগুলোর জন্য সম্মিলিতভাবে বিমান জ্বালানি কেনা, মজুদের ওপর নজরদারি রাখা এবং জ্বালানির বিকল্প উৎস খুঁজে বের করার মতো পদক্ষেপ নিতে ইইউ-কে জরুরি আহ্বান জানিয়েছেন।

/এএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী