চাপ তৈরি করেও ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৬, ২৩:৪৪আপডেট : ২৫ জুন ২০২৬, ২৩:৪৮

ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার গ্রুপ-১-এর ম্যাচে ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা অনেকটাই শেষ হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৩৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন জুয়াইরিয়া ফেরদৌস। যদিও তা টি-টোয়েন্টি সুলভ ছিল না। ২৭ বলে ৩২ রান করেছেন নিগার সুলতানা জ্যোতি। ২২ রান করেছেন সোবহানা মোস্তারি। 

ভারতের হয়ে ২৮ রানে ৩টি উইকেট নেন রাধা যাদব। 

জবাবে ব্যাট হাতে উড়ন্ত সূচনা করে ভারত। পাওয়ারপ্লেতে তাদের সংগ্রহ ছিল এক উইকেটে ৬৩ রান। মারুফা আক্তারের বলে স্মৃতি মান্ধানা দ্রুত আউট হলেও ৩৪ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন শেফালি ভার্মা।

মাঝের ওভারগুলোতে কয়েকটি উইকেট তুলে ভারতকে চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের ফিল্ডাররা সুযোগ হাতছাড়া করায় লক্ষ্যপূরণ সহজ হয়ে যায় ভারতের জন্য। ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছায় তারা। 

অধিনায়ক হারমানপ্রীত কৌর ১৩ এবং দীপ্তি শর্মা ৫ রানে অপরাজিত থেকে ১৬.৫ ওভারেই ম্যাচ শেষ করেন। 

চার পয়েন্ট নিয়ে বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা এখনও শেষ চারে ওঠার লড়াইয়ে রয়েছে।

গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। চার ম্যাচে আট পয়েন্ট সংগ্রহ করে ইতোমধ্যেই শেষ চার নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা 
বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় অস্ট্রেলিয়া 
বাংলাদেশের বিপক্ষে কোথায় ভুল করেছে কামিন্সের দল?
সর্বশেষ খবর
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবিতার ভাষার আদি নির্মাতা ও কারিগর: জুয়েল মাজহার
শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবিতার ভাষার আদি নির্মাতা ও কারিগর: জুয়েল মাজহার
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস