বন্ধুত্ব থেকে বাগযুদ্ধ, আবারও মেলোনিকে কটাক্ষ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ১৭:০১ আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৭:১৫

ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার ঠিক আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ মেলোনির একটি ছবি পোস্ট করেন, যেখানে মেলোনি ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন। ছবিটির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, রিস্ট্রেইনিং অর্ডার নিডেড (নিষেধাজ্ঞা জারি করা দরকার)।

দুই নেতার এই সপ্তাহে তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে, যার ঠিক আগেই এই বিরোধ নতুন করে উসকে দিলেন ট্রাম্প। ইতালির প্রধানমন্ত্রী ট্রাম্পের এই পোস্টের এখনও কোনও জবাব দেননি।

তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো দেশটির স্কাই টিভিকে বলেন, আমি এই পোস্টে কোনও প্রতিক্রিয়া জানাইনি। মূল বিষয় হলো যুক্তরাষ্ট্রের মতো একটি প্রধান মিত্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। মানুষ আসবে-যাবে, কিন্তু সম্পর্ক থেকে যাবে।

অন্যদিকে বিরোধীদলীয় রাজনীতিবিদ কার্লো ক্যালেন্ডা এক্স-এ ট্রাম্পকে ‘নিচ ও সস্তা গুন্ডা’ বলে মেলোনির প্রতি সমর্থন জানিয়েছেন।

গত মাসে মেলোনি অভিযোগ করেছিলেন যে ট্রাম্প তাকে নিয়ে মিথ্যা গল্প বানাচ্ছেন। ট্রাম্প ইতালির একটি টিভি চ্যানেলকে বলেছিলেন, ফ্রান্সে জি-৭ সম্মেলনের সময় মেলোনি তার সঙ্গে একটি ছবি তোলার জন্য ‘অনুনয়’ করেছিলেন।

একসময় মেলোনি ট্রাম্পের কট্টর সমর্থক ছিলেন এবং ২০২৫ সালে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া একমাত্র ইউরোপীয় নেতা ছিলেন তিনি। তবে চলতি বছর ইরান সংঘাতের নিন্দা করায় পোপ লিও-র প্রতি ট্রাম্পের ক্ষোভের সমালোচনা করেন মেলোনি। এর জবাবে ট্রাম্পও মেলোনিকে ‘সাহসহীন’ বলে তীব্র কটাক্ষ করেছিলেন।

সূত্র: রয়টার্স

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল, বিদ্যুৎ মিলবে কবে
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল, বিদ্যুৎ মিলবে কবে
বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন যা ঘটলো
বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন যা ঘটলো
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম