‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের

স্পোর্টস ডেস্ক 
০৭ জুলাই ২০২৬, ১২:২৯আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৩:০৪

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের ওপর চরম ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন প্যারাগুয়ের সিনেটর (সংসদ সদস্য) সেলেস্তে আমারিলা। একই সঙ্গে এমবাপ্পেকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। তাদের মধ্যকার এই কাদা-ছোড়াছুড়ি এখন আন্তর্জাতিক অঙ্গনে বেশ শোরগোল ফেলে দিয়েছে।

সম্প্রতি এমবাপ্পেকে ‘উপনিবেশিত ক্যামেরুনীয়’ এবং ‘ফরাসি সেজে থাকার চেষ্টা করা, উদ্ধত ও কুৎসিত’ বলে মন্তব্য করেছিলেন আমারিয়া। তিনি আরও দাবি করেন, ফ্রান্স ভাগ্যক্রমে জিতেছে এবং পুরো ম্যাচে এমবাপ্পে ও তার দল আতঙ্কিত ছিল। জবাবে এমবাপ্পে তাকে ‘ঘৃণ্য নারী’ আখ্যা দিয়ে তার পদমর্যাদার অযোগ্য বলে মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে আমারিয়া বলেন, তার বিরোধ এমবাপ্পের সঙ্গে, ফ্রান্সের সঙ্গে নয়। তিনি জানান, এমবাপ্পে হয়তো জানেন না তিনি কে। তিনি শৈশব থেকে ফরাসি স্কুলে পড়াশোনা করেছেন এবং ফ্রান্সের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

তিনি অভিযোগ করেন, বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে ও ম্যাচ চলাকালে এমবাপ্পে উদ্ধত আচরণ করেছেন এবং প্যারাগুয়ের খেলোয়াড়দের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন। এছাড়া ম্যাচ শেষে প্যারাগুয়ের গোলরক্ষকের প্রতি এমবাপ্পে সম্মান দেখাননি বলেও অভিযোগ করেন আমারিয়া। তার ভাষ্য, প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানো খেলাধুলার অন্যতম মৌলিক মূল্যবোধ।

আমারিয়া স্বীকার করেন, আবেগের বশে দেওয়া আগের পোস্টটি পরে মুছে ফেলেছেন। তিনি বলেন, নিজের ব্যবহৃত ভাষা নিয়ে অনুতপ্ত হওয়ায় সেটি সরিয়ে দেন।

তবে এমবাপ্পের মন্তব্যও প্রত্যাহার করে তার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। আমারিয়ার ভাষ্য, তাকে ‘ঘৃণ্য নারী’ ও তার পদমর্যাদার অযোগ্য বলার কোনও অধিকার এমবাপ্পের নেই।

পোস্টের শেষদিকে এমবাপ্পের বিরুদ্ধে রাজনৈতিক ও লিঙ্গভিত্তিক সহিংসতার অভিযোগ তোলেন প্যারাগুয়ের এই সিনেটর। তিনি বলেন, এমবাপ্পে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার দলে যেসব পরিবর্তন আসতে পারে
‘পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি, আমার আগে সংখ্যাটা ছিল শূন্য’ 
‘পুরো বিশ্বের জন্য লজ্জা’, ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে যা বললেন মিসরের কোচ
সর্বশেষ খবর
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
আমিরকে বিয়ে করতে ধর্ম বদলেছেন গৌরী?
আমিরকে বিয়ে করতে ধর্ম বদলেছেন গৌরী?
সেনাপ্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, নিরাপত্তা-প্রতিরক্ষা নিয়ে আলোচনা
সেনাপ্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, নিরাপত্তা-প্রতিরক্ষা নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা