আমার কারণেই ইরান যুদ্ধে জড়ায়নি এরদোয়ান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ জুলাই ২০২৬, ১৫:৫৯ আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৭:০৭

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয় নেতারই ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, আঙ্কারার পক্ষে তেহরানের হয়ে ইসরায়েল-ইরান যুদ্ধে যোগ না দেওয়ার পেছনে তার ব্যক্তিগত ভূমিকা ছিল এবং তিনি নিজেই এরদোয়ানকে এই যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছেন।

বুধবার (৮ এপ্রিল) তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি এরদোয়ানকে পছন্দ করেন এবং তাকে ‘দারুণ’ নেতা বলে উল্লেখ করেন।

গত মাসের শেষের দিকে করা নিজের একটি দাবির পুনরাবৃত্তি করে ট্রাম্প বলেন, আপনারা জানেন, এরদোয়ান ইরান যুদ্ধে জড়িয়ে যেতে পারতো। এরপর তিনি নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করেন, যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী এরদোয়ানের তীব্র সমালোচনা করেছিলেন। নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প তাকে ‘যুদ্ধকালীন এক চমৎকার প্রধানমন্ত্রী’ হিসেবেও উল্লেখ করেন।

নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিবি গতকাল তুরস্ক এবং এরদোয়ানকে নিয়ে কিছু বাস্তব কথা বলেছেন। আমি নেতানিয়াহুকে বলেছি, এরদোয়ান চাইলেই এই যুদ্ধে অংশ নিতে পারতো; কারণ সে ইসরায়েল কিংবা বিবি কাউকেই খুব একটা পছন্দ করে না। কিন্তু আমার কারণেই সে এই যুদ্ধে যায়নি।

তুরস্কের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তুরস্ক একটি বড় সামরিক শক্তি, তাদের লাখ লাখ সৈন্য রয়েছে। তারা অত্যন্ত শক্তিশালী। আমাদের সেরা সরঞ্জামগুলোর অনেক কিছুই তাদের কাছে আছে। তারা এখন এফ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার চেষ্টা করছে।

এরদোয়ানকে যুদ্ধ থেকে দূরে রাখতে তিনি নিজেই রাজি করিয়েছিলেন এমন দাবি পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, কিন্তু এরদোয়ান ইরান যুদ্ধে যায়নি। সে হয়তো যুদ্ধে জড়িয়ে পড়তো এবং ইরানের পক্ষে অবস্থান নিতো। তবে আমার মনে হয় না সে অন্য পক্ষকেও পছন্দ করে; কারণ সে অত্যন্ত সুস্থ মস্তিষ্কের মানুষ, আর ইরান হচ্ছে চরম উন্মাদ। তবে যা-ই হোক, তুরস্ক আমাদের সাথে সঠিক আচরণই করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
সর্বশেষ খবর
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?