সেউতা ছেড়ে যে কারণে মরক্কোয় ফিরছেন অভিবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক 
০২ আগস্ট ২০২৬, ০৯:৫২আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৯:৫২

চলতি সপ্তাহে সাঁতরে কিংবা বেড়া ডিঙিয়ে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় পাড়ি জমানো অভিবাসীরা শনিবার নিজ দেশে ফিরতে শুরু করেছেন। ইউরোপে নতুন জীবনের আশায় বুক বাঁধলেও অনাহার, ক্লান্তি আর স্থানীয়দের বৈরী আচরণের মুখে তাদের সেই আশা চুরমার হয়ে গেছে বলে জানিয়েছেন অনেকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ফিরে আসা ব্যক্তিরা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং বন্ধুদের বার্তা দেখে তারা প্রাথমিকভাবে সেখানে যেতে উৎসাহিত হয়েছিলেন। এসব বার্তা ও ভিডিওতে বোঝানো হয়েছিল যে কঠোর পাহারায় থাকা সীমান্ত প্রাচীর সহজেই পার হওয়া সম্ভব।

তবে সেউতায় পৌঁছানোর পর তাদের অনেকেরই ভুল ভাঙে। তারা দেখতে পান মূল ভূখণ্ড স্পেনে পৌঁছানোর আর কোনও পথ খোলা নেই।

ফেজ শহরের একজন বেকারি কর্মী ইব্রাহিম সেখানকার পরিস্থিতি বর্ণনা করে বলেন, আমরা জীবন বদলাতে এসেছিলাম, প্রতারিত হতে নয়। হাজার হাজার মানুষকে সীমান্ত পার হতে দেখার ভিডিও দেখে নিজের চাকরি ছেড়ে সীমান্ত পাড়ি দিয়েছিলেন তিনি। ইব্রাহিম আরও বলেন, ভেবেছিলাম সেখানে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব। কিন্তু সেউতায় গিয়ে আমি অবাক হয়ে গেছি।

ইব্রাহিম জানান, তিনি সেখানে কেবল পানি খেয়ে টানা তিন দিন টিকে ছিলেন এবং স্পেনের অংশে খাবারের অতিরিক্ত দাম দেওয়ার সামর্থ্য তার ছিল না। হতাশা প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, একটি টুনা স্যান্ডউইচের দাম কীভাবে ১০০ দিরহাম ($১০.৭৫ ডলার) হতে পারে?

/এএস/ 
সম্পর্কিত
হানিয়াহকে স্মরণ করে ইরানিদের ‘প্রকৃত নায়ক’ বললেন পেজেশকিয়ান
ইরানে আগ্রাসন না বাড়াতে ট্রাম্পকে বার্তা সৌদি যুবরাজের
চুক্তির বার্তা পেয়েই ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
সর্বশেষ খবর
শেয়ারবাজারে আস্থা ফেরাতে আসছে নতুন আইন, খসড়ায় যা আছে
শেয়ারবাজারে আস্থা ফেরাতে আসছে নতুন আইন, খসড়ায় যা আছে
১৩ কোটি টাকায় সড়ক সংস্কার: ১০ দিনেই উঠে গেছে পিচ, এখন বৃষ্টিতে জোড়াতালি
১৩ কোটি টাকায় সড়ক সংস্কার: ১০ দিনেই উঠে গেছে পিচ, এখন বৃষ্টিতে জোড়াতালি
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শুরু 
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শুরু 
দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা, সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা, সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল