রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ১৭:৩৯ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৭:৩৯

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে ইউক্রেনের একটি ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনে মস্কোর সর্বাত্মক যুদ্ধ শুরুর পর রাশিয়ার অভ্যন্তরে এটি অন্যতম প্রাণঘাতী একক হামলা। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেন সীমান্ত থেকে ১ হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত নিজনেকামস্ক শহরে এই হামলার বিষয়ে কিয়েভ এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে, নিজনেকামস্কের তানেভো তেল শোধনাগারে আঘাত হানা হয়েছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা প্রযুক্তি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফায়ারপয়েন্ট জানিয়েছে, এই আক্রমণে তাদের উৎপাদিত এফপি-ওয়ান ড্রোন ব্যবহার করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে এই হামলা চলে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ও বিবিসির যাচাইকৃত ছবিতে দেখা গেছে, দিনের আলোয় আকাশে ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের শিখা উঠছে এবং নেপথ্যে বিমান হামলার সাইরেন বাজছে।

হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনও তথ্য না পাওয়া গেলেও, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অর্থ ও রসদ জোগায় এমন কেন্দ্রগুলোতে সম্প্রতি হামলা জোরদার করেছে কিয়েভ।

মস্কো নিশ্চিত করেছে যে শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি আবাসিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, সেখানে সাধারণ বেসামরিক মানুষেরা উপস্থিত ছিলেন, যাদের কোনও সামরিক অভিযানে সম্পৃক্ততা ছিল না। তবে বিবিসি এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিকানভ এই হামলার কথা নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এর আগে গত ১২ জুন ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী নিজনেকামস্কের তেল শোধনাগারে হামলা চালিয়েছিল। মস্কো জানিয়েছে, গত রাতে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৪৫০টিরও বেশি ড্রোন গুলি করে নামিয়েছে।

কিয়েভ সম্প্রতি রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা চালাতে ক্রমেই সফল হচ্ছে, যেখানে প্রায়শই গুদাম বা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং এতে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে।

অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের শহর ও আবাসিক কেন্দ্রগুলোতে নিয়মিত বড় ধরনের আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যৌথ হামলায় ২১ জন নিহত হন। এছাড়া যুদ্ধক্ষেত্রের কাছের শহর খারকিভে গত রাতে রাশিয়ার কামানের গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!