ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ২০:৪২আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ২০:৪২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ আরও বাড়ালে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ইরান হামলা চালাতে পারে, এমন খবরের পর ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যেকোনও হুমকি মোকাবিলা এবং সব মিত্রকে রক্ষা করতে প্রস্তুত।

বুধবার ন্যাটোর এক কর্মকর্তা বলেন, জোটটি যেকোনও হুমকি মোকাবিলা করতে প্রস্তুত এবং সব মিত্রকে রক্ষায় যা প্রয়োজন তা করবে। আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ও কার্যকর।

ন্যাটোর এই কর্মকর্তা আরও উল্লেখ করেন, চলতি বছরের শুরুর দিকে চারবার ইরান থেকে তুরস্কের দিকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করে। এই ঘটনার মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ও কার্যকর।

এর আগে মার্চ মাসে তুরস্কের দিকে আসা সন্দেহভাজন চারটি ইরানি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছিল ন্যাটো প্রতিরক্ষা বাহিনী। তবে সে সময় ক্ষেপণাস্ত্র ছুড়েনি বলে দাবি করে তা অস্বীকার করেছিল ইরান। ওই সময় সাইপ্রাসেও ড্রোন হামলা চালানো হয়েছিল।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে ইরানি সরকারের ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে জানানো হয়, ট্রাম্প যুদ্ধ বিস্তৃত করলে ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার বিষয়টি ভেবে দেখছে ইরান। প্রতিবেদনে বুলগেরিয়া ও সাইপ্রাসে থাকা মার্কিন সামরিক সম্পত্তিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সম্প্রতি মার্কিন রিফুয়েলিং বিমানের ব্যবহারের জন্য নিজেদের বেজমিয়ার বিমানঘাঁটি অনুমোদিত করেছিল বুলগেরিয়া। আর সাইপ্রাসে একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি রয়েছে, যা গত মার্চ মাসে ড্রোন হামলার শিকার হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, সংঘাত আরও বাড়লে হরমুজ প্রণালির তলদেশের ফাইবার-অপটিক ক্যাবলে হামলার বিষয়টিও পর্যালোচনা করে দেখেছে ইরানি বাহিনী।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
স্মুদি পেরিয়ে এ বার কফির কাপে কলা, ‘বানানা কফি’-তে নতুন উন্মাদনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
সর্বশেষ খবর
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু
হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক