এয়ারলাইন কোম্পানিগুলোকে জেলেনস্কির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫০

ড্রোন হামলা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বিমান সংস্থাগুলোকে রাশিয়ার আকাশসীমা ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, তাদের বর্ধিত ড্রোন অভিযানের ফলে রাশিয়ান আকাশসীমা কার্যকরভাবে বন্ধ হতে চলেছে।

মঙ্গলবার রাতে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি সতর্ক করে বলেন, আমরা রাশিয়ার আকাশসীমা ব্যবহারকারী প্রতিটি এয়ারলাইন, বিমা সংস্থা এবং মূল রুশ বিমানবন্দর ব্যবহারকারীদের সতর্ক করতে চাই: রাশিয়ার আকাশ সম্পূর্ণ বিপজ্জনক হয়ে উঠছে।

তিনি স্পষ্ট করেন যে, ইউক্রেন বেসামরিক বিমান চলাচলের জন্য সরাসরি হুমকি দিচ্ছে না, তবে রাশিয়ার আকাশে এত বিপুল পরিমাণ ড্রোন থাকবে যা বিমান সংস্থাগুলোকে বিবেচনায় নিতেই হবে। বিশেষ করে মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মতো প্রধান শহরগুলোতে উড়াল দেওয়া সংস্থাগুলোকে লক্ষ্য করে তিনি এই হুঁশিয়ারি দেন।

জেলেনস্কির এই মন্তব্যের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ঘোষণা’ বলে অভিহিত করেছেন। কিরগিজস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে সাংবাদিকদের পুতিন বলেন, তারা আমাদের আলোচনা পুনরায় শুরু করার অনুরোধ করছে... কিন্তু সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করা যায় না।

তিনি ইউক্রেনে হামলা অব্যাহত রাখার কথা জানান এবং উল্লেখ করেন যে ইউক্রেনীয় হামলায় রাশিয়ার ভেতরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও মাত্র ১০ শতাংশ তেল শোধনাগার মেরামত বাকি রয়েছে।

রাশিয়ার সর্বাত্মক আক্রমণের পর থেকে বেশিরভাগ পশ্চিমা বাণিজ্যিক বিমান সংস্থা রাশিয়ার আকাশসীমা এড়িয়ে চললেও চীন, তুরস্ক এবং উপসাগরীয় দেশগুলোর এয়ারলাইন্সগুলো এশিয়া ও ইউরোপের মধ্যে সময় ও জ্বালানি বাঁচাতে রাশিয়ার আকাশসীমা ব্যবহার করে আসছে।

ইউক্রেনের ড্রোন হামলায় কয়েক মাস ধরে রাশিয়ার বড় বড় বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। সম্প্রতি রাশিয়ার জ্বালানি স্থাপনা ও ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজ ও ওজোনের ডিপোতে ইউক্রেন হামলা চালিয়েছে। ড্রোনের উপস্থিতির কারণে রাশিয়ার বিমান প্রতিরক্ষা পরিকল্পনার আওতায় ফ্লাইট স্থগিত রাখা হয়, যার ফলে বুধবারেও বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
টাইম স্কয়ারে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত
ধার করা ১৩ ডলার নিয়ে ছেলেকে খুঁজতে মাইলের পর মাইল হাঁটছেন এক নেপালি বাবা
ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস 
দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস 
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য শনাক্তে সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ার উদ্যোগ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য শনাক্তে সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ার উদ্যোগ
নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা যে বই
নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা যে বই
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা