নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লে

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ অক্টোবর ২০২৬, ১৫:১০ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৫:১৫

যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার বিচার নিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য অবদান এবং আন্তর্জাতিক আইন প্রসারে সাহসী ভূমিকার জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন নাভানেথাম নাভি পিল্লে। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ আফ্রিকার ডারবানে বর্ণবাদের অধীনে ভারতীয় তামিল বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করা নাভি পিল্লে বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাড়ানো নেলসন ম্যান্ডেলাসহ অন্যদের আইনি সহায়তার মধ্য দিয়ে তার বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্ট, রুয়ান্ডা বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার এবং দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারপারসন ছিলেন। বর্তমানে তিনি মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, আজকের বিশ্বে যখন নিয়মভিত্তিক আন্তর্জাতিক আদেশ প্রচণ্ড চাপের মুখে রয়েছে এবং আন্তর্জাতিক আদালতের বিচারকদের ওপর নিষেধাজ্ঞা ও আক্রমণ চলছে, তখন নাভি পিলাইয়ের মতো সাহসী ও দৃঢ়চেতা ব্যক্তিত্বের গুরুত্ব অপরিসীম। ব্যক্তি ও রাষ্ট্রকে আইনের শাসন মেনে চলার দায়িত্বে অবিচল থেকে তিনি বিশ্বজুড়ে শান্তি ও বিচার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে চলেছেন।

/এএস/ 
সম্পর্কিত
‘আমেরিকা আর আমাদের চায় না’, ভারতীয় প্রযুক্তিকর্মীদের দেশে ফেরার আহ্বান ভেম্বুর
টাটা-ইনফোসিসসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা, বিপাকে ভারতীয় কর্মীরা
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ সেজে প্রচার চালাচ্ছে রাশিয়া-ইরান: ওপেনএআই
সর্বশেষ খবর
ঈমানে অনুসরণীয় কারা
ঈমানে অনুসরণীয় কারা
বায়তুল মোকাররমে খতিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ, হঠাৎ উত্তেজনা
বায়তুল মোকাররমে খতিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ, হঠাৎ উত্তেজনা
পাখির খাবার নাকি মানুষেরও? ডিমের চরের ‘ধানসী’ ঘিরে কৌতূহল
পাখির খাবার নাকি মানুষেরও? ডিমের চরের ‘ধানসী’ ঘিরে কৌতূহল
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আসছে শনিবার, দাফন মিরপুরে
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আসছে শনিবার, দাফন মিরপুরে
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির