ক্যানসারে আক্রান্ত পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৬

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও। মঙ্গলবার তার ডান ফুসফুসের একটি অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পর ক্যানসার শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাটিকান। ৭১ বছর বয়সী পোপের জন্য এটি বড় ধরনের স্বাস্থ্যগত ধাক্কা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক মেডিক্যাল বুলেটিনে ভ্যাটিকান জানায়, পোপের ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়েছে। এটি ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরণ। অস্ত্রোপচারের সময় সংগৃহীত টিস্যু পরীক্ষায় চিকিৎসকদের আগের সন্দেহের সত্যতা মিলেছে। সম্প্রতি একটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ফুসফুসে ক্যানসারের বৃদ্ধি শনাক্ত হওয়ার পর মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয় পোপকে।

পোপের প্রধান সার্জন ড. স্টেফানো মারগারিতোরা এবং তার ব্যক্তিগত চিকিৎসক ড. লুইজি কারবোন এক যৌথ বিবৃতিতে জানান, অস্ত্রোপচারটি প্রায় ৯০ মিনিট ধরে চলে এবং কোনও জটিলতা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্যানসার আক্রান্ত সব টিস্যু পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে ‘ভিডিও-অ্যাসিস্টেড’ প্রযুক্তির মাধ্যমে তার ডান ফুসফুসের নিচের অংশ বা লোব কেটে বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য মানুষের দুটি ফুসফুসে মোট পাঁচটি লোব থাকে, যার মধ্যে ডান ফুসফুসে তিনটি এবং বাম ফুসফুসে দুটি।

তবে পোপের ক্যানসারের বর্তমান পর্যায় বা স্টেজ নিয়ে স্পষ্ট তথ্য মেলেনি। ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির ফুসফুসের ক্যানসার বিশেষজ্ঞ এবং মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালের হেমাটোলজি-অঙ্কোলজি বিভাগের প্রধান ড. স্টিফেন লিউ জানান, পোপের রোগ নির্ণয় হলেও ক্যানসারটি কোন পর্যায়ে আছে তা এখনও জানা যায়নি, যা চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রয়টার্সকে বলেন, লিম্ফ নোডে ক্যানসার না ছড়িয়ে থাকলে শুধু অস্ত্রোপচারেই রোগটি নিরাময় সম্ভব; তবে এটি বেশি ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হতে পারে।

মেডিকেল বুলেটিনে জানানো হয়, অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবেই পোপের জ্ঞান ফিরে এসেছে এবং তিনি হাসপাতালের কক্ষে বিশ্রাম নিচ্ছেন। ভ্যাটিকান জানিয়েছে, তাকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে এবং আগামী ২০ অক্টোবর পর্যন্ত তার সব পূর্বনির্ধারিত জনসমাবেশ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভ্যাটিকান ছেড়ে জেমেলি হাসপাতালে যাওয়ার সময় পোপকে একটি কালো রঙের এসইউভি গাড়ির পেছন থেকে হাত নাড়াতে দেখা যায়। হাসপাতালে পৌঁছে তিনি কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন এবং শুভাকাঙ্ক্ষীদের অভিবাদনের জবাব দিয়ে মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন।

২০২৫ সালের মে মাসে পোপ নির্বাচিত হওয়া লিও গির্জার প্রধান হিসেবে তুলনামূলকভাবে তরুণ। তিনি টেনিসসহ বিভিন্ন খেলাধুলা পছন্দ করেন, ধূমপান করেন না এবং সম্প্রতি তার বড় কোনও স্বাস্থ্য জটিলতার খবর ছিল না। তার পূর্বসূরি প্রয়াত পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হওয়ার পর ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মারা যান।

১৯৫৫ সালে শিকাগোতে রবার্ট প্রিভোস্ট নামে জন্মগ্রহণ করা পোপ লিও পোপ হওয়ার আগে পেরুতে একজন মিশনারি ও বিশপ হিসেবে দীর্ঘদিন সেবা দিয়েছেন। ১৯৮৫ সালে পেরুর চুলুকানাসে তরুণ যাজক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিজের এক সাক্ষাৎকারেই তিনি জানিয়েছিলেন, সে সময় প্রচণ্ড যন্ত্রণায় তিনি মারা যাওয়ার প্রার্থনা করেছিলেন। তবে সুস্থ হয়ে ওঠার পর এটিকে ঈশ্বরের একটি সংকেত হিসেবে গ্রহণ করেন তিনি।

/এএস/ 
সম্পর্কিত
একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
সৌদি আরবে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, আরামকোর প্রধান ভবনে আগুন
সর্বশেষ খবর
কারাদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে ইনুর আপিল
কারাদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে ইনুর আপিল
সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল ব্যাহত, আটকা সাড়ে ১৩ হাজার যাত্রী
সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল ব্যাহত, আটকা সাড়ে ১৩ হাজার যাত্রী
এক সাবস্ক্রিপশনেই এক্স প্রিমিয়াম, গ্রোক ও কার্সর আনলো স্পেসএক্সএসআই
এক সাবস্ক্রিপশনেই এক্স প্রিমিয়াম, গ্রোক ও কার্সর আনলো স্পেসএক্সএসআই
রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, ৬০ বছরেও বাড়েনি চিকিৎসক
রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, ৬০ বছরেও বাড়েনি চিকিৎসক
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী