অভিবাসীবিরোধী অবস্থানের কারণে জার্মানির বিরোধী দলের এক এমপির মুখে চকোলেট ছুড়ে মেরেছে একদল প্রতিবাদকারী। শনিবার মাগদেবার্গ এলাকায় তার দলের বৈঠকের সময় এ ঘটনা ঘটে।
সাহরা ওয়াগেননেখট জার্মানির উগ্র-বামপন্থী লিংকে পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য।
সাহরা প্রস্তাব দিয়েছিলেন, শরণার্থী গ্রহণের সংখ্যা সীমিত করার জন্য। তার এ অবস্থানের কারণে দলের মধ্যেই বিব্রতকর অবস্থায় পড়েন তিনি।
নিজেদের ফ্যাসিবাদবিরোধী দাবি করা কেক ফর মিসানথ্রোপিস্ট (ঘৃণাকারীর জন্য কেক) নামক একটি গ্রুপ অভিবাসীবিরোধী অবস্থানের প্রতিবাদে একটি প্রচারপত্র বিলি করেছে। সূত্র: বিবিসি।
/এএ/








