বার্লিনে বর্ষবরণ উৎসবে নারীদের জন্য ‘নিরাপদ স্থান’

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৭, ২৩:২৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩০

জার্মানির বার্লিন শহর কর্তৃপক্ষ ইংরেজি নববর্ষ উৎসবে নারীদের জন্য ‘নিরাপদ স্থান’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। অভিবাসীদের সম্ভাব্য যৌন হামলা ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার। ২০১৫ সালে নববর্ষ উৎসবে কোলন শহরে স্মরণকালের ভয়াবহ যৌন হামলার পর এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বার্লিনে বর্ষবরণ উৎসবে নারীদের জন্য ‘নিরাপদ স্থান’

জার্মান সংবাদমাধ্যমের খবর অনুসারে, নববর্ষ উৎসবের কেন্দ্রস্থল ব্রান্ডেনবুর্গ গেট-এর কাছে শুধু নারীদের কয়েকটি স্থান সংরক্ষিত রাখা হবে। যেসব নারী হেনস্তা ও যৌন হয়রানির আশঙ্কায় উৎসবে যোগ দিতে আতঙ্কিত তারা এসব স্থানে অবস্থান করতে পারবেন। তাদেরকে সহযোগিতা করার জন্য থাকবে রেড ক্রসের সদস্যরা।

বার্লিনের নববর্ষ উৎসবে কয়েক হাজার মানুষ যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এবার উৎসবে ব্যাকপ্যাক, মদসহ বেশ কিছু দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত বছর বার্লিনসহ জার্মানির বেশ কয়েকটি শহরে নববর্ষ উৎসবে বেশ কয়েকটি যৌন হামলার ঘটনা ঘটে।

নারীদের নিরাপদ স্থান আয়োজকদের মুখপাত্র আনজা মার্কস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রথমবারের মতো এই উদ্যোগ নিচ্ছি আমরা। পুলিশ এই অনুরোধ জানিয়েছে।

মুখপাত্র জানান, নববর্ষ উৎসবের নিরাপত্তার জন্য ব্যয় হচ্ছে প্রায় ১ লাখ ইউরো। উর্দিপরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে যোগ দিবেন ১ হাজার ৪০০ দমকলকর্মী, থাকবেন স্বেচ্ছাসেবকরা। গত বছর ৪০০ টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

হ্যামবুর্গসহ জার্মানির আরও কয়েকটি শহরেও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। সূত্র: ব্রেইটবার্ট।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম