জি সেভেন সম্মেলন: ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ম্যার্কেল

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২০, ১৭:৫২আপডেট : ৩০ মে ২০২০, ১৭:৫৪

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জি সেভেন সম্মেলন উপলক্ষে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। শনিবার জার্মান সরকারের মুখপাত্রকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জি সেভেন সম্মেলন: ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ম্যার্কেল

জার্মান সরকারের মুখপাত্র নিশ্চিত করেছেন বিশ্বনেতাদের এই সম্মেলনে ম্যার্কেল সশরীরে উপস্থিত হবেন না। জুনের শেষ দিকে জি সেভেন সম্মেলন ভিডিও কনফারেন্সে আয়োজনের কথা রয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে সম্মেলন আয়োজন থেকে সরে আসেন ট্রাম্প।
তবে গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সম্মেলন উপলক্ষে বড় ধরনের সমাবেশ আয়োজন করা হতে পারে। প্রাথমিকভাবে হোয়াইট হাউসে এবং আংশিক ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত হবে।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র ওয়েবসাইটে প্রকাশিত একটি খবরের সত্যতা নিশ্চিত করে জার্মান সরকারের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত মহামারির সার্বিক পরিস্থিতির কারণে তিনি (ম্যার্কেল) ওয়াশিংটনে সশরীরে ভ্রমণ করতে পারবেন না। জি সেভেন সম্মেলনের আমন্ত্রণের জন্য চ্যান্সেলর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
জি সেভেন জোটের সদস্যভুক্ত দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম