জার্মানিতে ৮ হাজারের বেশি মানুষকে টিকার বদলে স্যালাইন দেওয়ার আশঙ্কা

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০২১, ২০:০৪আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:০৪

জার্মানিতে আট হাজারের বেশি মানুষকে পুনরায় করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য বলেছে কর্তৃপক্ষ। এক নার্স টিকার বদলে স্যালাইন দেওয়ার আশঙ্কা থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। নর্থ সী উপকূলের কাছে ফ্রিয়েসল্যান্ডের একটি টিকাকেন্দ্রের ওই নার্সের ভূমিকা তদন্ত করছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, প্রথমে ধারণা করা হয়েছিল মার্চ ও এপ্রিল মাসে মাত্র ছয় জনকে লবন স্যালাইন দিয়েছেন ওই নার্স। এই স্যালাইন ক্ষতিকর নয়। টিকার বদলে স্যালাইন নেওয়া মানুষদের বয়স ৭০ বছরের বেশি।

পুলিশের ইন্সপেক্টর পিটার বিয়ার জানান, ৪০ বছর বয়সী ওই নারী করোনা সংশ্লিষ্ট গুরুতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। তিনি ভাইরাসের সংক্রমন ঠেকাতে জারি করা বিধিনিষেধের সমালোচনাও করেছেন।

আঞ্চলিক সম্প্রচার মাধ্যম এনডিআর জানায়, পুনরায় টিকা নেওয়ার জন্য ৮ হাজার ৫৫৭ জনকে বলা হয়েছে। এদের মধ্যে প্রায় ৩ হাজার ৬০০ জন নতুন করে টিকা নিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এপ্রিলে অভিযুক্ত নার্স স্বীকার করেছিলেন তিনি ছয় ব্যক্তিকে টিকার বদলে স্যালাইন দিয়েছেন। হাত থেকে পড়ে একটি ভায়াল ভেঙে যাওয়া লুকাতে তিনি এমন কাজ করেছেন বলে দাবি করেন। কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে, অনেক মানুষকেই ফাইজার-বায়োএনটেকের টিকার বদলে স্যালাইন দেওয়া হয়েছে।

নার্সের এমন কাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার কথা একেবারে উড়িয়ে দেয়নি পুলিশ। তবে ওই নার্সের আইনজীবী এমন উদ্দেশ্যের কথা প্রত্যাখ্যান করেছেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম