জার্মানিতে প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজের সুপারিশ

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০২১, ১৯:১৮আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২১:০১

জার্মানিতে আঠারোর বেশি বয়সীর প্রত্যেককে বুস্টার ডোজের আওতায় আনার সুপারিশ করেছে জার্মানির ভ্যাকসিন সংক্রান্ত স্থায়ী কমিটি (এসটিআইকেও)। দেশটিতে একদিনে রেকর্ড ৬০ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হওয়ার মধ্যেই বুস্টার ডোজের সুপারিশ এসেছে।

বৃহস্পতিবার কমিটি সুপারিশ করেছে যে, ৭০ বছরের বেশি বয়সীদের প্রতি বেশি নজর দেওয়া উচিত। আগে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিল তার বুস্টার ডোজ দেওয়া যেতে পরে। দ্বিতীয় টিকা নেওয়া গর্ভবতী নারীরাও বুস্টার ডোজ নিতে পারে বলে মত দিয়েছে কমিটি।

এসটিআইকেও স্থায়ীর কমিটি মনে করে, করোনার প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর বুস্টার দেওয়া উচিত। তবে পর্যাপ্ত সক্ষমতা থাকলে এই সময় এক মাস কমিয়ে পাঁচ মাসেও আনা যেতে পারে।
 
তবে এখনও টিকা না নেওয়া লোকদের ভ্যাকসিনের আওতায় আনতে জোর দিচ্ছে কমিটি। শুধু জার্মানি নয়, বিশ্বের উন্নত অনেকে দেশ বুস্টার ডোজের দিকে এগুচ্ছে। জার্মানিতে এ পর্যন্ত ৯৮ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে।

সূত্র: রয়টার্স, ডিডব্লিউ

/এলকে/
সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের